Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃষ্টির কারণে পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার ম্যাচ ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি (KKR vs LSG)।
ইডেনে চোখ রাঙাচ্ছে বৃষ্টি (KKR vs LSG)
বৃহস্পতিবারও সকাল থেকে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। বঙ্গে চোখ রাঙাচ্ছে কালো মেঘ। আগের ম্যাচ অর্থাৎ পাঞ্জাবের বিরুদ্ধে ৬ এপ্রিল ইডেনে ম্যাচ ভেস্তে যায়। এবার নিজেদের চতুর্থ ম্যাচে নামতে চলেছে কেকেআর। এবার বিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু ক্রিকেটের নন্দন-কাননে কি আজও হতাশ হতে হবে নাইট সমর্থকদের (KKR vs LSG)?
বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি সঙ্গে হাওয়া। যার কারণে সমর্থকদের মনে এখন আশঙ্কা যে এই ম্যাচও ভেস্তে যেতে চলেছে? এই ম্যাচের আগে কি বলছে আবহাওয়া রিপোর্ট? সোমবার, ৬ এপ্রিল থেকে বৃষ্টি চলছে। একদিকে যেমন কালবৈশাখীর দাপট সঙ্গে জোর বৃষ্টি। এমনকি বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
বৃহস্পতিবার কলকাতার আকাশকে কিছুটা মেঘমুক্ত মনে হলেও কিছুক্ষণের মধ্যে বদলে যায় সেই ছবি। আকাশ কালো করে ধেয়ে আসে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। দক্ষিণ বঙ্গের সব জেলায় বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে (KKR vs LSG)।

আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury: অল্পের জন্য রক্ষা, অধীরের কনভয়ে হামলার ছক?
৯ এপ্রিল ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে। প্রতি ঘন্টায় হাওয়া চলবে ৬ কিমি গতিতে। এই পরিস্থিতিতে বৃষ্টির কারণে এই ম্যাচও ধাক্কা খেতে পারে। তবে সমর্থকদের আশা যে এই ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। কারণ কলকাতা এবং পাঞ্জাবের ম্যাচ বাতিল হলেও রাজস্থান বনাম মুম্বই ম্যাচ ওভার কমিয়ে অনুষ্ঠিত করা হয়। আর তারপর থেকেই আশা করা হচ্ছে যে এই ম্যাচও আয়োজন করা সম্ভব হবে।
কেকেআর এই আইপিএল-এ এখনও পর্যন্ত তিনটে ম্যাচ খেলে দুটোতেই হেরেছে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পায় দুই দল। পয়েন্ট টেবিলে ৮ নম্বরে রয়েছে শাহরুখ খানের দল। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস দুটি ম্যাচ খেলেছে যার মধ্যে একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ হেরেছে। তারা পয়েন্ট টেবিলের ৬ নম্বর জায়গায় রয়েছে (KKR vs LSG)।
প্রসঙ্গত কলকাতা নাইট রাইডার্স দলের তরফে তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যাঁরা মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকনে তাঁদের উদ্দেশ্যে। সেখানে ক্যাপশন দেওয়া রয়েছে, ‘সব হিরোরা ক্যাপ পরে না, কভার ক্যারি করে।’ মাঠের যাঁরা দেখাশোনা করেন এবং যত্ন করেন তাঁদের প্রতি সম্মান জানিয়ে নাইট বাহিনীর এই পোস্ট ইতিমধ্যেই ভক্তদের প্রশংসা পেয়েছে। তবে এখন দেখার যে এই ম্যাচ হয় কিনা এবং হলে ম্যাচে জয় পায় কিনা নাইট বাহিনী।


