Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে হারিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান আর তারপরেই দলের জয়ের খুশিতে পোস্ট করেন পাক প্রধানমন্ত্রী (Pakistan)।
পাক প্রধানমন্ত্রীকে কটাক্ষ (Pakistan)
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আর তার আগেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছে পাকিস্তান ক্রিকেট। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই তবে তার আগেই সেই লড়াই আঁচ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে (Pakistan)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে পাকিস্তান এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলতে ব্যস্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান রা পরেই পাকিস্তান দলের প্রশংসায় সরব হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তবে সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। যার পর কড়া প্রতিক্রিয়া জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। লাহোরে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারানোর পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে শাহবাজ শরিফ লেখেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টিম পাকিস্তানকে অভিনন্দন। পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রমের জন্য পিসিবি চেয়ারম্যান এবং তাঁর টিমকেও সাধুবাদ। দেশের জন্য গর্বের মুহূর্ত (Pakistan)।’

কিন্তু পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্য খুব একটা ভাল ভাবে নেননি আকাশ চোপড়া। এরপর নিজের পরিচিত স্পষ্ট ভাষায় এবং নিজস্ব ভঙ্গিতে পাল্টা মন্তব্য করেন যা মুহূর্তে ভাইরাল হয়। আকাশ চোপড়া মনে করিয়ে দেন পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার যে দল খেলছে সেটা মোটেই পূর্ণ শক্তির দল নয়। তিনি লেখেন, ‘পূর্ণ সম্মানের সঙ্গে বলছি, এটা অস্ট্রেলিয়ার বি-টিমের বিরুদ্ধে একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। অনেক প্রথম সারির খেলোয়াড়ই এই সিরিজে নেই। ১৭০ রানের ম্যাচে ২০ রানের জয়কে ‘ইলেকট্রিফাইং’ বলা যায় না।’
উলেখ্য, বিশ্বকাপের আগে ফিটনেস ও চাপ সামলাতে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড ও নাথান এলিস এই পাঁচ অজি তারকা সিরিজে অংশ নেননি। এমনকী মিচেল মার্শও দেরিতে পৌঁছানোর কারণে প্রথম ম্যাচে অংশ নিতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে ট্র্যাভিস হেড নেতৃত্ব দেন। পাকিস্তান প্রথম ব্যাট করে ১৬৮ রান করেন। অস্ট্রেলিয়াকে ১৪৬ রানা আটকে দিয়ে দেশের জন্য গর্বের মুহূর্ত বলা বাড়াবাড়ি বলেই মনে করেন একসহ চোপড়া (Pakistan)।


