Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
বিশেষ প্রতিবেদন: দেবযানী সরকার, কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভার বাজেট অধিবেশন ঘিরে শুক্রবার পুরসভা ভবনে ছিল রাজনৈতিক উত্তাপ। এদিন পুরসভার বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম। তবে বক্তৃতার মাঝেই দু-এক জায়গায় থমকে যেতে দেখা যায় মেয়রকে। একই সঙ্গে মেয়রকে আধা বাঙালি বলেও কটাক্ষ করেন সজল ঘোষ(KMC Mayor Sajal)।
সজলের বর্ণপরিচয় কটাক্ষ (KMC Mayor Sajal)
আর সেই মুহূর্তকেই হাতিয়ার করে কটাক্ষ শানান বিরোধী বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বললেন সুযোগ পেলে মেয়রকে বর্ণপরিচয় দিতে চান তিনি। বাংলা ভাষা নিয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূলের। বাংলায় কথা বলা নিয়ে ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ বারবার তুলেছে রাজ্যের শাসকদল। এবার সেই কটাক্ষেরই পাল্টা দিতে সজলের বর্ণপরিচয় কটাক্ষ কিনা তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: EMid BJP: বিজেপির ঘরোয়া কোন্দল প্রকাশ্যে: পদ্ম থেকে ঘাসফুলে ময়নার দাপুটে নেতা চন্দন মণ্ডল
বাজেট বক্তৃতায় থমকানোয় মেয়রকে কটাক্ষ (KMC Mayor Sajal)
বাজেট বক্তৃতার সময় কয়েকবার নথি দেখতে গিয়ে থেমে যান ফিরহাদ হাকিম। এই ঘটনাকে ঘিরেই কটাক্ষ করেন সজল ঘোষ। মেয়রের বাংলা উচ্চারণ নিয়ে তোপ দাগেন বিরোধী কাউন্সিলর। বাজেটে উল্লেখ তথ্য নিয়েও নিজের আপত্তি জানান সজল। এরপরই বর্ণপরিচয় কটাক্ষ করেন তিনি। বলেন বাজারে বর্ণপরিচয় পাওয়া গেলে তিনি তা মেয়রকে দিতে চান। যদিও বর্ণপরিচয় ব্যান করা হয়েছে বলে দাবি সজল ঘোষের।



