Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরের পুজোয় মুক্তিপ্রাপ্ত কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘স্বার্থপর’ বক্স অফিসে সুপার হিট হওয়ার পর থেকেই অভিনেত্রীর ঝুলিতে একের পর এক খুশির খবর (Koel Mallick)। পুজোর রেশ কাটতে না কাটতেই বড়দিনে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত বহু চর্চিত ও প্রতীক্ষিত ছবি ‘মিতিন একটি খুনের সন্ধানে’। বছর শেষ হওয়ার আগেই তাই সাফল্যের হাসি আরও চওড়া হচ্ছে টলি কুইনের মুখে।
‘মিতিন একটি খুনের সন্ধানে’ (Koel Mallick)
সাহিত্যপ্রেমী ও সিনেমাপ্রেমী দুই মহলেই এই ছবিকে ঘিরে ছিল আলাদা উত্তেজনা। জনপ্রিয় চরিত্র ‘মিতিন’কে বড় পর্দায় দেখার আগ্রহ যেমন ছিল, তেমনই ছবির গল্প, নির্মাণ ও অ্যাকশন দৃশ্য নিয়েও শুরু থেকেই নানা আলোচনা চলেছে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বড়দিনেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
হঠাৎ থেমে যায় শুটিং, কারণ কী? (Koel Mallick)
অনেকেই জানেন না, শুটিং চলাকালীন হঠাৎ করেই মাঝপথে বন্ধ হয়ে যায় ছবির কাজ। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নিজেই মুখ খুলেছেন কোয়েল মল্লিক। অভিনেত্রী জানান, ছবির অ্যাকশন দৃশ্যগুলো নিখুঁতভাবে করার জন্য মুম্বই থেকে বিশেষ ফাইট মাস্টার আনা হয়েছিল। কিন্তু সেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই ঘটে যায় বিপত্তি।

অ্যাকশন দৃশ্যে দুর্ঘটনা, ভাঙে কব্জির হাড় (Koel Mallick)
কোয়েল মল্লিক বলেন, “মিতিন ছবির অ্যাকশন দৃশ্য ভাল করে করার জন্য মুম্বই থেকে ফাইট মাস্টার আনা হয়। আর সেই অ্যাকশন দৃশ্য করতে গিয়েই বিপত্তি ঘটে। আমার হাতের কব্জির হাড় ভেঙে যায়। এখন আলোচনা করছি ঠিকই, তবে সেদিন অবস্থা খুব খারাপ হয়েছিল।” এই দুর্ঘটনার পর অভিনেত্রীর পক্ষে আর শুটিং চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হয় ছবির কাজ।
‘কুলি সিন্ড্রোম’-এর সঙ্গে তুলনা (Koel Mallick)
এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কোয়েল মল্লিক স্মরণ করেন বলিউডের বিখ্যাত দুর্ঘটনার কথা। তিনি বলেন, “আমরা এটাকে কুলি সিন্ড্রোম বলেছিলাম। কুলি ছবিতেও অমিতাভ বচ্চনের অ্যাকসিডেন্ট হয়েছিল। যদিও ওর সঙ্গে তুলনা হয় না, তবে আমার এই দুর্ঘটনার জন্যই ছবির শুট বন্ধ রাখতে হয় যতক্ষণ না সুস্থ হই।” হাতের চোট সেরে উঠতে কিছুটা সময় লেগে যায়, ফলে শিডিউলেও পরিবর্তন আনতে হয় নির্মাতাদের।

আরও পড়ুন: Rekha to Married: পাকিস্তানের ক্রিকেটরের সঙ্গে রেখার বিয়ে ফাইনাল!
একেবারে আলাদা মিতিন
অভিনেত্রীর কথায়, ‘স্বার্থপর’ ছবির চরিত্রের সঙ্গে মিতিন চরিত্রের কোনও মিল নেই। মিতিনের চরিত্র অনেক বেশি শক্ত, বুদ্ধিদীপ্ত এবং অ্যাকশননির্ভর। তাই এই ছবিতে দর্শক কোয়েল মল্লিককে একেবারে অন্য রূপে দেখতে পাবেন বলেই আশা করা হচ্ছে।



