Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বড়দিন থেকে শুরু করে ইংরেজি নববর্ষ উৎসবের এই সময়ে কলকাতা মানেই আলোর রোশনাই (Kolkata High Alert), মানুষের ঢল আর আনন্দের আবহ। তবে সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর উৎসবের আনন্দ যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সে জন্য কলকাতা শহরজুড়ে জারি হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণ এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিশৃঙ্খলার মতো ঘটনাগুলি বিবেচনায় নিয়েই বাড়তি সতর্কতায় লালবাজার।

উৎসবের আগে বাড়তি সতর্কতা (Kolkata High Alert)
বড়দিনকে সামনে রেখে কলকাতা পুলিশ আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে। বিশেষ করে ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকেই পার্ক স্ট্রিট, বো বো লেন, ফ্রি স্কুল স্ট্রিট-সহ শহরের বিভিন্ন চার্চ ও জনসমাগমপূর্ণ এলাকায় মোতায়েন থাকছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
পার্ক স্ট্রিটে কড়া পাহারা (Kolkata High Alert)
২৪ ডিসেম্বর সন্ধ্যায় শহরজুড়ে মোট ২২৮৬ জন পুলিশকর্মী মোতায়েন থাকছেন। এই বাহিনীর মধ্যে রয়েছেন, ৩ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার, ১০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৫০ জন ইন্সপেক্টর, ২৩৯ জন সাব-ইন্সপেক্টর ও পুলিশ সার্জেন্ট, ৩০০ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ১৪৭২ জন হোমগার্ড, নারী নিরাপত্তার দিকেও থাকছে বিশেষ নজর। মাঠে থাকছেন, ১ জন মহিলা ইন্সপেক্টর, ৯ জন মহিলা সাব-ইন্সপেক্টর, ২৪ জন মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ১৭৮ জন মহিলা কনস্টেবল
বড়দিনে সর্বোচ্চ নিরাপত্তা (Kolkata High Alert)
২৫ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনে নিরাপত্তা আরও এক ধাপ বাড়ানো হচ্ছে। সেদিন কলকাতা শহরজুড়ে মোতায়েন থাকবেন সাড়ে ৫ হাজারেরও বেশি পুলিশকর্মী। এই দিনে দায়িত্বে থাকছেন, ৯ জন ডেপুটি কমিশনার, ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৭৫ জন ইন্সপেক্টর, ৩০৪ জন সাব-ইন্সপেক্টর, ২০৬৪ জন হোমগার্ড, মহিলা নিরাপত্তার জন্য থাকছেন, ১ জন মহিলা ইন্সপেক্টর, ৯ জন মহিলা সাব-ইন্সপেক্টর, ৩২ জন মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ২৬১ জন মহিলা কনস্টেবল
নদীপথেও কড়া নজরদারি (Kolkata High Alert)
শুধু স্থলপথ নয়, বড়দিনে জনসমাগমের কথা মাথায় রেখে নদীপথেও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। গঙ্গা বক্ষে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রিভার ট্রাফিক পুলিশকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে থাকছে, পাণিঘাট ১, পাণিঘাট ২, একটি জেটি, প্রিন্সেস ঘাট, এছাড়াও বেলুড় ঘাট ও দক্ষিণেশ্বর ঘাটে মোতায়েন থাকছে ডিএমজি।

আরও পড়ুন: Inline Baggage: উড়ান ধরলেন, কিন্তু ব্যাগ পেলেন না? ইন্ডিগোর গাফিলতিতে ক্ষুব্ধ যাত্রীরা
শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নজর
এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং থেকে মল্লিক বাজার পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হবে কড়া নজরদারি। বাড়ানো হয়েছে নাকা চেকিং পয়েন্টের সংখ্যা। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় লালবাজারের তরফে প্রস্তুত রাখা হয়েছে, PCR ভ্যান, QRT (কুইক রেসপন্স টিম), HRFS ইউনিট, শহরের বিভিন্ন প্রান্তে ৮টি অ্যাম্বুলেন্স



