Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত এপ্রিল মাসে বড়বাজারের মেছুয়ার ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছিল (Rooftop restaurants in Kolkata)। ওই ঘটনার পরেই নড়েচড়ে বসে কলকাতা পুরসভা ও পুলিশ প্রশাসন। কলকাতা পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী, শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিল্ডিং কাঠামো ও নিরাপত্তা বিধি কতটা মানা হচ্ছে, তা খতিয়ে দেখা।

হলফনামা জমা দেওয়ার শর্ত (Rooftop restaurants in Kolkata)
রুফটপ রেস্তোরাঁগুলোকে ফের ব্যবসা শুরু করার আগে কলকাতা পুরসভায় একটি হলফনামা জমা দিতে হয়।
সে হলফনামায় রেস্তোরাঁ মালিকদের স্পষ্টভাবে জানাতে হয়,
- ছাদের কাঠামো ও সিঁড়ির ব্যবহার পুরসভার নির্ধারিত নিয়ম অনুযায়ী হচ্ছে কি না,
- অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক আছে কি না,
- কোনও অস্থায়ী কাঠামো বা দাহ্য পদার্থ ব্যবহার করা হচ্ছে কি না।
এই হলফনামা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর।

পুনরায় ব্যবসা শুরু করল রুফটপ রেস্তোরাঁ (Rooftop restaurants in Kolkata)
পুরসভা সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদন ও হলফনামা খতিয়ে দেখে ২০টি রুফটপ রেস্তোরাঁকে ব্যবসা শুরুর অনুমতি দেওয়া হয়েছে। এই রেস্তোরাঁগুলির মালিকরা লিখিতভাবে পুরসভাকে জানিয়েছেন, তাঁরা নিরাপত্তা ও অগ্নিবিধি সম্পর্কিত সমস্ত শর্ত মেনেই ব্যবসা চালাবেন।
সারপ্রাইজ় ভিজ়িটের প্রস্তুতি (Rooftop restaurants in Kolkata)
তবে এখানেই শেষ নয়। পুরসভা জানিয়েছে, নিয়ম মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে বিল্ডিং বিভাগের আধিকারিকরা হঠাৎ করে কোনও রেস্তোরাঁয় উপস্থিত হবেন, কোনও পূর্ববার্তা বা নোটিশ ছাড়াই। এই ‘সারপ্রাইজ ভিজ়িট’-এর মূল উদ্দেশ্য হল:
- নিরাপত্তা শর্ত যথাযথভাবে মানা হচ্ছে কি না তা পরীক্ষা করা,
- আগুন নেভানোর সরঞ্জাম ও জরুরি বহির্গমন পথ কার্যকর আছে কি না তা দেখা,
- কোনও অবৈধ বা ঝুঁকিপূর্ণ কাঠামো যোগ করা হয়েছে কি না তা খতিয়ে দেখা।
পুরসভার কড়া বার্তা (Rooftop restaurants in Kolkata)
পুরসভা সূত্রে খবর, যদি দেখা যায় কোনও রুফটপ রেস্তোরাঁ শর্তভঙ্গ করছে বা অগ্নিবিধি মানছে না, তাহলে
সেই রেস্তোরাঁর লাইসেন্স সঙ্গে সঙ্গে বাতিল করা হবে এবং প্রয়োজনে ফৌজদারি মামলাও দায়ের করা হতে পারে। এক আধিকারিকের কথায়,“কলকাতার ছাদে রাতের আড্ডা চলবে, কিন্তু নিরাপত্তা বিসর্জন দিয়ে নয়। মানুষের প্রাণের দায় কেউ এড়াতে পারে না।”
আরও পড়ুন: Kali Puja in Fatakeshto: কে ছিলেন সেই ফাটাকেষ্ট, যার পুজো ছাড়া অসম্পূর্ণ কলকাতার কালীপুজো?
উৎসবের আগে বাড়তি সতর্কতা
কালীপুজো ও দীপাবলির আগে শহরে রুফটপ পার্টি ও ডিনারের প্রবণতা বেড়ে যায়। তাই পুরসভা চাইছে, উৎসবের আনন্দ যেন কোনওভাবেই দুর্ঘটনায় মাটি না হয়। এই কারণেই পুরো ব্যবস্থাটিতে এখন থেকে নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণ থাকবে।



