Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বছরের শেষ উৎসব বড়দিন মানেই কলকাতার রাস্তায় উপচে পড়া ভিড় (Kolkata Metro) । বিশেষ করে পার্ক স্ট্রিট অঞ্চল ও তার আশপাশে মানুষের ঢল নামে সকাল থেকেই। এই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ২৫ ডিসেম্বর বিশেষ স্টেশন ম্যানেজমেন্ট চালু করছে কলকাতা মেট্রো রেলওয়ে।
কেন এই বিশেষ ব্যবস্থা (Kolkata Metro)
বড়দিনে পার্ক স্ট্রিট ও ময়দান চত্বরে প্রতিবারই স্বাভাবিক দিনের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী সমাগম হয়। ভিড় সামলানো, হুড়োহুড়ি এড়ানো এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি রোধ করতেই নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ ও নির্দিষ্ট গেট দিয়ে প্রস্থানের নিয়ম কার্যকর করা হয়েছে। এর ফলে যাত্রী চলাচল হবে একমুখী ও নিয়ন্ত্রিত।

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে প্রবেশের নিয়ম (Kolkata Metro)
২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যাত্রীরা শুধুমাত্র দুটি গেট দিয়ে প্রবেশ করতে পারবেন—
- গেট নম্বর ২: ময়দান সংলগ্ন
- গেট নম্বর ৩: বাজার কলকাতা আউটলেট সংলগ্ন
এই দুটি গেটই থাকবে প্রবেশের জন্য নির্ধারিত। অন্য কোনও গেট দিয়ে ওইদিন প্রবেশের অনুমতি থাকবে না।
পার্ক স্ট্রিট স্টেশনে প্রস্থানের ব্যবস্থা (Kolkata Metro)
যাত্রীদের প্রস্থান ব্যবস্থাও নির্দিষ্ট করা হয়েছে,
- গেট নম্বর ১: ইন্ডিয়ান মিউজিয়াম সংলগ্ন
- গেট নম্বর ৫: মায়ো রোড সংলগ্ন
- গেট নম্বর ৬: কিড স্ট্রিট সংলগ্ন
এই তিনটি গেট শুধুমাত্র প্রস্থানের জন্য ব্যবহৃত হবে। এছাড়া গেট নম্বর ৪ পুরোপুরি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ময়দান মেট্রো স্টেশনে কী নিয়ম কার্যকর হবে (Kolkata Metro)
বড়দিনে ময়দান স্টেশনেও একইভাবে বিশেষ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশের জন্য খোলা থাকবে,
- গেট নম্বর ২: জীবন দীপ বিল্ডিং সংলগ্ন
- গেট নম্বর ৩: কনক বিল্ডিং সংলগ্ন
প্রস্থানের জন্য ব্যবহৃত হবে,
- গেট নম্বর ১: এলিয়ট পার্ক সংলগ্ন
এই নিয়ম মানা বাধ্যতামূলক থাকবে গোটা দিন জুড়ে।

আরও পড়ুন: Gulmarg Snowfall: গুলমার্গে মরশুমের প্রথম তুষারপাত, শীতের আমেজে নামল পর্যটকদের ঢল
যাত্রীদের উদ্দেশে মেট্রোর আবেদন
কলকাতা মেট্রো রেলওয়ের তরফে যাত্রীদের কাছে অনুরোধ জানানো হয়েছে, বড়দিনের আনন্দ উপভোগ করতে গিয়ে যেন সবাই এই বিশেষ ব্যবস্থায় সহযোগিতা করেন। নির্দেশনা মেনে চললে ভিড় সামলানো সহজ হবে, যাত্রাও হবে নিরাপদ ও স্বচ্ছন্দ।



