Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ৩ মার্চ, মঙ্গলবার দোলযাত্রা (Kolkata Metro Rail) উপলক্ষে পরিষেবার সূচিতে বড়সড় বদল আনছে কলকাতা মেট্রো। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন সকালে কোনও লাইনেই ট্রেন চলবে না। ব্লু, গ্রিন, অরেঞ্জ বা পার্পেল-সব ক্ষেত্রেই প্রথম পরিষেবা শুরু হবে দুপুরের পর।
প্রথম মেট্রো (Kolkata Metro Rail)
উত্তর-দক্ষিণ বা ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) প্রথম (Kolkata Metro Rail) মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। নোয়াপাড়া এবং শহিদ ক্ষুদিরাম-দুই প্রান্ত থেকেই একই সময়ে ট্রেন চলাচল শুরু হবে। তবে স্বস্তির খবর, শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। দোলের দিন এই লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬০টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

গ্রিন লাইনে পরিষেবা (Kolkata Metro Rail)
গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ) পরিষেবা আরও সীমিত থাকবে। সাধারণ দিনে যেখানে ২২৮টি ট্রেন চলে, সেখানে দোলের দিন চলবে মাত্র ৪৫টি। হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টার কাছাকাছি, আর সল্টলেক দিক থেকেও প্রায় একই সময়ে পরিষেবা মিলবে।

আরও পড়ুন: PM Modi Netanyahu: মধ্যপ্রাচ্য সঙ্কট ঘিরে নেতানিয়াহুকে ফোন মোদির, জানালেন যুদ্ধবিরতির আবেদন?
অরেঞ্জ ও পার্পেল লাইন
অরেঞ্জ ও পার্পেল লাইনের ক্ষেত্রেও এ বার দুপুর ২টার পর থেকে ট্রেন চলবে। গত বছর দোলের দিনে এই দুই লাইনে পরিষেবা বন্ধ ছিল, তবে এ বছর সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। যদিও হোলির দিন সূচিতে কোনও বদল হবে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা করেনি মেট্রো কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরের দিন স্বাভাবিক পরিষেবা বজায় থাকতে পারে।


