Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড (Metro Smart Card) ব্যবহারকারীদের জন্য এসেছে স্বস্তির খবর। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে স্মার্ট কার্ডের দাম এবং সিকিউরিটি ডিপোজিট কমানো হয়েছে। এই পরিবর্তনের ফলে দৈনিক প্রায় পাঁচ লক্ষ যাত্রীর যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
কতটা সস্তা হল কার্ড? (Metro Smart Card)
নতুন নিয়ম অনুযায়ী, স্মার্ট কার্ড কেনার সময় যাত্রীদের আগের (Metro Smart Card) মতো আর ৮০ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে না। সেই পরিমাণ কমিয়ে করা হয়েছে ৫০ টাকা। একই সঙ্গে, ইস্যু মূল্যও কমিয়ে ১৫০ টাকার বদলে করা হয়েছে ১০০ টাকা। অর্থাৎ, মাত্র ১০০ টাকাতেই যাত্রীরা পাবেন একটি নতুন স্মার্ট কার্ড, যার মধ্যে ৫০ টাকা সিকিউরিটি ডিপোজিট এবং ৫২ টাকা রাইড ভ্যালু থাকবে।
মেয়াদে বড় পরিবর্তন (Metro Smart Card)
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল স্মার্ট কার্ডের বৈধতা (Metro Smart Card) । এখন থেকে নতুন কার্ড ১০ বছর পর্যন্ত বৈধ থাকবে। শুধু নতুন নয়, পুরনো কার্ডগুলিও রিচার্জের পরে ১০ বছরের জন্য বৈধ বলে ধরা হবে। এছাড়াও, কার্ড চালু হওয়ার দিন ধরা হবে প্রথমবার গেটে সোয়াইপ করার দিন থেকে, কার্ড ইস্যুর তারিখ থেকে নয়। ফলে মাঝেমধ্যে যাতায়াত করা যাত্রীদের জন্য এটি একটি বড় সুবিধা।
আরও কী সুবিধা মিলবে?
প্রতিবার রিচার্জ করার সময় যাত্রীরা আগের মতোই ৫% বোনাস পাবেন। অর্থাৎ, রিচার্জের টাকায় অতিরিক্ত মূল্য যোগ হবে, যা আরও বেশি যাত্রার সুযোগ দেবে।
কীভাবে সংগ্রহ করবেন কার্ড?
এই স্মার্ট কার্ড পাওয়া যাবে মেট্রোর বুকিং কাউন্টার এবং ASCRM মেশিনে। এছাড়াও, ‘Aamar Metro’ অ্যাপের মাধ্যমে অনলাইনেও কার্ড কেনা ও রিচার্জ করা যাবে।
আরও পড়ুন: Ladakh Protest: কোন কোন দাবিতে পথে নেমেছে লাদাখ?
উৎসবের আগে যাত্রীদের অনুরোধ
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, উৎসবের ভিড় এড়াতে টোকেনের বদলে স্মার্ট কার্ড ব্যবহারে উৎসাহিত হতে। যাঁরা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের জন্য এটি দীর্ঘমেয়াদি লাভজনক ব্যবস্থা। আর স্বল্প সময়ের যাত্রীরা চাইলে পরবর্তী সময়ে জমার টাকাও ফেরত নিতে পারবেন।


