Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্লু লাইনে ফের (Kolkata Metro Rail) অঘটন। মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের মধ্যেই বিপর্যস্ত হয়ে পড়ে মেট্রো পরিষেবা। অফিসফেরত যাত্রীদের ভিড়ে ঠিক তখনই পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।
বড় অংশে মেট্রো চলাচল বন্ধ (Kolkata Metro Rail)
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো (Kolkata Metro Rail) হয়েছে, সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিট নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে ওই ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গেই ব্লু লাইনের একটি বড় অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত পরিসরে মেট্রো চালু করা হয়, অর্থাৎ ভাঙা পথে শুরু হয় যাতায়াত।

চরম অসন্তোষ (Kolkata Metro Rail)
এই হঠাৎ সিদ্ধান্তে দক্ষিণ কলকাতা ও শহরতলির যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। অনেককেই টালিগঞ্জ স্টেশনে নেমে বাস, অটো কিংবা ট্যাক্সির খোঁজে রাস্তায় নামতে হয়। ব্যস্ত সন্ধ্যায় যানজট ও পর্যাপ্ত গণপরিবহণের অভাবে বহু যাত্রী দীর্ঘ সময় আটকে পড়েন। অফিস শেষে বাড়ি ফেরা বা জরুরি কাজে বেরোনো মানুষজনের মধ্যে দেখা যায় চরম অসন্তোষ।
আরও পড়ুন: Hiran Chatterjee Marriage: ডিভোর্সই হয়নি, এদিকে দ্বিতীয় বিয়ে হিরণের, মুখ খুললেন প্রথম স্ত্রী
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। যদিও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।


