Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান (Kolkata Metro Rail) এবং NEET-UG ২০২৬ পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে আগামী ২১ জুন, রবিবার কলকাতা মেট্রো রেল পরিষেবায় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। ওই দিন ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে নির্ধারিত সময়ের অনেক আগেই পরিষেবা শুরু হবে। যাত্রীদের সুবিধার জন্য ভোর ৪টে থেকেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
বিশেষ পরিষেবা (Kolkata Metro Rail)
ব্লু লাইনে রবিবার (Kolkata Metro Rail) মোট ২১৪টি ট্রেন চালানো হবে, যা সাধারণ রবিবারের তুলনায় বেশি। সকাল ৪টে থেকে ৮টা পর্যন্ত বিভিন্ন প্রান্তের মধ্যে ১৪ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে বিশেষ সূচি অনুযায়ী পরিষেবা শুরু হবে।
কোন লাইনে কত পরিষেবা? (Kolkata Metro Rail)
গ্রিন লাইনে ২১ জুন মোট ১৭৩টি পরিষেবা চালানোর পরিকল্পনা করা হয়েছে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং উল্টো পথে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৪টার কাছাকাছি সময়ে। সকাল ৯টা পর্যন্ত ১৫ মিনিট ও ১০ মিনিট অন্তর ট্রেন চলবে, এরপর চালু থাকবে সাধারণ রবিবারের সূচি।
ইয়েলো লাইনেও বাড়ানো হচ্ছে পরিষেবা। ওই দিন মোট ১১২টি ট্রেন চলবে। ভোর ৪টা ১৮ মিনিটে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরমুখী প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৯টা পর্যন্ত নির্দিষ্ট ব্যবধানে পরিষেবা চলবে, পরে স্বাভাবিক রবিবারের সময়সূচি অনুসরণ করা হবে।
আরও পড়ুন: Time Square Gunshot: টাইমস স্কোয়ারে পরপর হামলা, আটক ১!
তবে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। অন্যদিকে পার্পেল এবং অরেঞ্জ লাইন-এ ২১ জুন কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।


