Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ সকাল থেকেই কলকাতার চিত্র যেন যুদ্ধক্ষেত্র (Kolkata Vehicles)। বারাসত – বারুইপুর, বারাসত – গড়িয়া, 44, 45, 221, 223, 217B, DN17, বারাসত – সাঁতরাগাছি, বাগবাজার – গড়িয়া, 218 নম্বর রুটের বাসগুলোতে ভিড় উপচে পড়েছে। বাসের ছাদ পর্যন্ত যাত্রী উঠে পড়ার চিত্রও দেখা গেছে। সরকারি বাসের উপস্থিতি কার্যত নেই—চোখে পড়েছে মাত্র একটি S24, একটি S9, ST6, ST22A এবং ST34। ফলে সাধারণ মানুষের ভরসা রাখতে হচ্ছে বেসরকারি বাসের উপরেই।

সরকারি বাস কার্যত অদৃশ্য (Kolkata Vehicles)
রাজ্য পরিবহণ নিগমের বাসগুলোকে কোথাও দেখা গেলেও তা অতি সীমিত। ভিড় সামলানোর মতো সংখ্যায় কোনোভাবেই নেই। অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি বাস চালু থাকলেও সেগুলি হাতে গোনা, আবার রাস্তায় নামার পরই নষ্ট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ফলে একদিকে যাত্রী ভোগান্তি, অন্যদিকে যানজটের চরম অবস্থা তৈরি হচ্ছে।

ভেঙে পড়েছে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা (Kolkata Vehicles)
শুধু বাস নয়, ভরসার আরেকটি স্তম্ভ লোকাল ট্রেনও আজ কার্যত অচল। বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছে। যেসব ট্রেন চলছে, তাতেও হচ্ছে ভয়ঙ্কর দেরি। অন্যদিকে, ব্লু লাইন মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন। ফলে রাস্তায় ভিড় আরও বেড়েছে বহুগুণে।
জলবন্দি কলকাতা (Kolkata Vehicles)
মুষলধারে বৃষ্টির জেরে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। বাইপাস সংলগ্ন এলাকা, মধ্য কলকাতা থেকে ফুলবাগান, রাজারহাট থেকে বেহালা, সল্টলেক থেকে ডানলপ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল কোমর অবধি জলে ডুবে আছে। রাস্তা জলে ডুবে থাকায় বাস ও গাড়ি চলাচল আরও ব্যাহত হচ্ছে। বহু জায়গায় জলমগ্ন রাস্তায় বাস বিকল হয়ে মাঝপথেই দাঁড়িয়ে পড়ছে।
বন্ধ প্রায় ক্যাব পরিষেবাও (Kolkata Vehicles)
অন্যদিকে, যে ক’টি App based Cab পরিষেবা চালু থাকে, আজ তা কার্যত বন্ধ। যাত্রীদের দাবি, বুকিং করলেও গাড়ি মিলছে না। আবার যেসব গাড়ি পাওয়া যাচ্ছে, সেগুলির ভাড়া আকাশছোঁয়া। ফলে যাতায়াতের বিকল্প পথও কার্যত বন্ধ হয়ে গেছে।
অফিসগামীদের হাহাকার (Kolkata Vehicles)
সকালে অফিসের সময় থেকেই বাসস্টপে লম্বা লাইন পড়ে গেছে। কোথাও কোথাও কয়েকশো মানুষের ভিড় জমে উঠেছে। মানুষ প্রাণপণ চেষ্টা করছেন, যেভাবেই হোক গন্তব্যে পৌঁছনো যায়। কেউ ট্রাকের ওপরে উঠে যাচ্ছেন, কেউবা ভাঙাচোরা ভ্যানে উঠতে বাধ্য হচ্ছেন।
আরও পড়ুন: Nabanna Control Room: জলের তলায় কলকাতা, বিপর্যস্ত জনজীবন, নবান্নে চালু কন্ট্রোল রুম!
আপাতত শেষ ভরসা কি বাস
কলকাতার এই ভয়াবহ পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠেছে, আপাতত শেষ ভরসা শুধু বাস। কিন্তু তার সংখ্যাও হাতে গোনা, অবস্থা অনিশ্চিত, এবং অতিরিক্ত ভিড়ে যাত্রীদের ভোগান্তি সীমাহীন।



