Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্যাঙ্ক অফ বরোদায় ৫৮ জন কর্মী নিয়োগের কথা জানিয়েছে সংস্থা। জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি (Job)।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগ (Job)
চাকরি প্রার্থীদের জন্য কাজের সুযোগ রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাঙ্ক অফ বরোদায়। বিভিন্ন উচ্চ পদমর্যাদায় কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে সংস্থার তরফে। নিযুক্তদের কর্মস্থল হবে দেশের যে কোনও শহরে। অনলাইনে ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে (Job)।
ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিয়োগ করা হবে চিফ ম্যানেজার-ইনভেস্টর রিলেশনস, ম্যানেজার-ট্রেড ফিন্যান্স অপারেশনস, ম্যানেজার-ফোরেক্স অ্যাকুইসিশন অ্যান্ড রিলেশনশিপ এবং সিনিয়র ম্যানেজার-ফোরেক্স অ্যাকুইসিশন অ্যান্ড রিলেশনশিপ পদে। নিযুক্তদের জন্য থাকবে ব্যাঙ্কের কর্পোরেট অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশন এবং ট্রেড অ্যান্ড ফোরেক্স বিভাগে কাজের দায়িত্ব। নিয়োগের পর কর্মীরা থাকবেন এক বছর ‘প্রবেশন’-এ। শূন্যপদ ৫৮টি।

আরও পড়ুন: Dadamoni: বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ‘দাদামণি’ ধারাবাহিক, মাঝরাস্তায় বিপাকে নায়িকা!
বিভিন্ন পদের জন্য রয়েছে আলাদা আলাদা বয়সসীমা। কিছু ক্ষেত্রে যেমন আবেদনকারীদের বয়স হতে হবে ২৪ থেকে ৩৪ বছর আবার কিছু ক্ষেত্রে ৩০ থেকে ৪০ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় থাকছে। নিযুক্তদের পদের ভিত্তিতে বেতনক্রম হবে মাসে ৬৪ হাজার ৮২০ থেকে ৯৩ হাজার ৯৬০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০২,৩০০ থেকে ১,২০,৯৪০ টাকা।
ম্যানেজার-ট্রেড অ্যান্ড ফিন্যান্স পদের প্রার্থীদের জন্য যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এর পাশাপাশি থাকতে হবে দু’বছরের পেশাগত অভিজ্ঞতা। একই ভাবে বাকি পদের জন্য যোগ্যতার মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে।
আগ্রহী ব্যক্তিদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিপত্র সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে ১৭৫ টাকা এবং অসংরক্ষিতদের ৮৫০ টাকা। আগামী ৯ অক্টোবর আবেদনের শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে (Job)।


