Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চোখ গোল গোল, বড় দাঁত, লম্বা কান দেখতে অদ্ভুত অথচ অদ্ভুতভাবে আকর্ষণীয় (Labubu movie)। এই বৈশিষ্ট্যেই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে লাবুবু । একসময় শুধুই সংগ্রহযোগ্য খেলনা হিসেবে পরিচিত থাকলেও, এবার সেই লাবুবু পা রাখতে চলেছে সিনেমার দুনিয়ায়। ফলে খেলনার গণ্ডি ছাড়িয়ে এটি এখন এক সাংস্কৃতিক ঘটনার রূপ নিতে চলেছে।

খেলনা থেকে বড় পর্দা (Labubu movie)
চীনের খেলনা প্রস্তুতকারী সংস্থা পপ মার্ট হাত মিলিয়েছে হলিউডের নামী প্রযোজনা সংস্থা সনি পিকচার্স-এর সঙ্গে। তাদের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে একটি অ্যানিমেশন সিনেমা। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পল কিং, যিনি তাঁর ভিন্নধর্মী গল্প বলার জন্য পরিচিত। চিত্রনাট্য লিখছেন স্টিভেন লেভেনসন এবং প্রযোজনায় রয়েছেন লাবুবুর স্রষ্টা শিল্পী কাসিং ফুসফুস নিজে। যদিও এখনও মুক্তির তারিখ বা বাজেট সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও এই প্রকল্পকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।
২০১৯ থেকে বিশ্বজোড়া উন্মাদনা (Labubu movie)
২০১৯ সালে বাজারে আসে লাবুবু। শুরুটা ছিল চিনে, কিন্তু খুব অল্প সময়েই তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, এমনকি ভারতেও। ছোট থেকে বড় সব বয়সের মানুষের কাছে এটি হয়ে ওঠে এক বিশেষ আকর্ষণ। লাবুবু শুধুই একটি পুতুল নয় এটি একটি সম্পূর্ণ সিরিজ, যার অন্তর্গত রয়েছে প্রায় ৩০০-রও বেশি ভ্যারিয়েশন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সিরিজ: Into Energy, Fall in Wild, Time to Chill, Let’s Checkmate, Macaron, Pastel Color এই সবগুলো মিলিয়ে পরিচিত “The Monsters” নামে।

কেন এত চাহিদা? (Labubu movie)
লাবুবুর জনপ্রিয়তার অন্যতম কারণ তার “Blind Box” কনসেপ্ট। অর্থাৎ, আপনি যখন একটি বক্স কিনবেন, তখন জানতেই পারবেন না ভেতরে কোন সিরিজের পুতুলটি রয়েছে। এই রহস্যময়তা এবং সংগ্রহের আনন্দই লাবুবুকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অনেকেই পুরো সেট সংগ্রহ করার জন্য বারবার কিনে থাকেন।
বিলাসবহুল শখ? (Labubu movie)
শুরুর দিকে চিনে একটি লাবুবু পুতুলের দাম ছিল প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত। বর্তমানে বিভিন্ন সিরিজ ও ডিজাইনের ওপর নির্ভর করে দাম ওঠানামা করে। অনলাইনেও সহজলভ্য হলেও, নির্দিষ্ট সিরিজ পাওয়া বেশ কঠিন।
তারকাদের পছন্দের তালিকায় (Labubu movie)
লাবুবুর জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা নিয়েছেন আন্তর্জাতিক ও দেশীয় তারকারা। যেমন: Kim Kardashian, Rihanna, Mimi Chakraborty, Ritabhari Chakraborty তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের লাবুবু সংগ্রহ শেয়ার করেছেন, যা এই ট্রেন্ডকে আরও জনপ্রিয় করে তোলে।

আরও পড়ুন: Meteorit Explosion: উড়ন্ত অবস্থাতেই বিস্ফোরণ, উল্কার বিস্ফোরণে তোলপাড় আকাশ!
‘অভিশপ্ত’ লাবুবু? বিতর্কের অন্য দিক
তবে লাবুবুর জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে জুড়েছে বিতর্কও। সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যবহারকারী দাবি করেছেন, এই পুতুল “অভিশপ্ত”। এই বিতর্কের সূত্রপাত একটি ভিডিও থেকে, যেখানে সিম্পসনস-এর একটি পুরনো দৃশ্য দেখানো হয়। সেখানে একটি রহস্যময়, লাল চোখের মূর্তি বাড়িতে অদ্ভুত ঘটনার সৃষ্টি করে। এই কার্টুনটি তৈরি করেছিলেন ম্যাট গ্রোইনিং ১৯৮৯ সালে। বহুবার দেখা গেছে, এই সিরিজে দেখানো কিছু ঘটনা বাস্তবে মিলে গেছে এই বিশ্বাস থেকেই অনেকেই লাবুবুর সঙ্গে সেই রহস্যময় মূর্তির মিল খুঁজে পেয়েছেন। ফলে একাংশের মধ্যে আতঙ্ক ছড়ালেও, অন্যদিকে অনেকে এটিকে নিছক কাকতালীয় বা গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।



