Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একটি বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে শনিবার রাতে সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্তার অভিযোগ উঠেছে (Lagnajita Chakrabarty)। স্কুলের মালিক মেহবুব মল্লিকের বিরুদ্ধে গানের অনুষ্ঠান চলাকালীন শিল্পীকে বাধা দেওয়ার ও শারীরিক হেনস্থার চেষ্টা করার অভিযোগ দায়ের করেছেন লগ্নজিতা।

অনুষ্ঠান কেমন ছিল (Lagnajita Chakrabarty)
সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম ৪৫ মিনিট অনুষ্ঠানের পরিবেশ ছিল স্বাভাবিক এবং দর্শকরা বেশ উপভোগ করছিলেন। এরপর লগ্নজিতা ‘দেবী চৌধুরানী’ সিনেমার একটি গান পরিবেশন করেন। অভিযোগ, সেই গান শেষ হওয়ার পরই মেহবুব মল্লিক স্টেজে উঠে আসেন এবং মারমুখী হয়ে যান।
ঘটনার বিবরণ (Lagnajita Chakrabarty)
লগ্নজিতা অভিযোগ করেছেন, মেহবুব মল্লিক তাকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করার চেষ্টা করেন। তিনি বলেন, “অনেক ‘জাগো মা’ হয়েছে, এবার সেক্যুলার কিছু গান।” লগ্নজিতার বক্তব্য, এই গানটি তাঁর অত্যন্ত প্রিয় এবং ১১ বছর ধরে স্টেজ শো করছেন তিনি, এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া তাঁর জীবনে প্রথম।

পুলিশের পদক্ষেপ (Lagnajita Chakrabarty)
ঘটনার পর লগ্নজিতা ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করেছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত মোবাইল বন্ধ রেখে আত্মগোপন করছিলেন। পুলিশ তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: Calcutta High Court: কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তিতে হুমায়ুন কবির
শিল্পীর প্রতিক্রিয়া
সূত্রের খবর, সংবাদমাধ্যমে লগ্নজিতা জানিয়েছেন, তিনি আগামীতেও এই গান পরিবেশন করবেন। তবে একজন শিল্পীকে স্টেজে উঠে গান পরিবেশন করতে গিয়ে যদি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তিনি আশ্বস্ত করেছেন, এই ঘটনা তাঁকে গান থেকে দূরে সরাতে পারবে না।



