Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আর তার আগেই শ্রীলঙ্কা দলে যোগ দিলেন ডেথ ওভার স্পেশ্যালিস্ট (Lasith Malinga)।
শ্রীলঙ্কা দলে যোগ দিলেন মালিঙ্গা (Lasith Malinga)
শ্রীলঙ্কার প্রাক্তন তারকা লাসিথ মালিঙ্গা নামাযের সাথেই জড়িয়ে আছে তাঁর করা ডেথ ওভারের বল। ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার ছিটকে দিয়েছে বহু তারকা ব্যাটাররের উইকেট। ডেথ ওভার বোলিংয়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্যতম শ্রেষ্ঠ স্থানে। তাঁর ডেলিভারির নাগাল পেতে কার্যত হিমশিম খেতে হট সেই সময় ব্যাটসম্যানদের (Lasith Malinga)।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব দলই নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে। পিছিয়ে নেই শ্রীলঙ্কাও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য সেই মালিঙ্গাকেই ফাস্ট বোলিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল শ্রীলঙ্কা ক্রিকেট। সেই চুক্তি বেশিদিনের নয়। স্বল্পমেয়াদি চুক্তিতে মালিঙ্গা দলে যোগ দিয়েছেন বলেই খবর। ৫ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ বলে জানা গিয়েছে। চুক্তির দিনক্ষণ থেকেই কাজ শুরু করে দিয়েছেন মালিঙ্গা (Lasith Malinga)।

আরও পড়ুন: Iran: ইরানে মুদ্রার রেকর্ড দরপতন: জনরোষ দেশের বিভিন্ন শহরে, উঠছে খোমেইনি বিরোধী স্লোগান
মালিঙ্গার নেতৃত্বে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ১০৭টি উইকেট রয়েছে তাঁর দখলে। বিশেষ করে তার ইয়র্কারের জবাব থাকতো না বিশ্বের তাবড়-তাবড় ব্যাটারদের কাছে। ২০২১ সালে নিজের ক্রিকেটের যাবতীয় সরঞ্জাম তুলে রাখেন এই তারকা পেসার। অবসরের পরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে জড়িত ছিলেন। আইপিএল-এ অন্যতম সেরা দল মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন তিনি। এর আগে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং স্ট্র্যাটেজি কোচের দায়িত্বে দেখা গিয়েছিল মালিঙ্গাকে।

৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। সেই মেগা টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই এই প্রাক্তন বোলারকে দায়িত্ব দেওয়া হয়েছে। মালিঙ্গার অভিজ্ঞতা কতটা কাজে লাগাতে পারেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সেটা এখন সময় বলবে (Lasith Malinga)।


