Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রত্যাবর্তন ম্যাচে ব্যর্থ হতেই রোহিত, কোহলিকে পরামর্শ দিলেন প্রাক্তনী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত শর্মা আউট হন ৮ রানে ও কোহলি ফেরেন শূন্য রানে (Virat-Rohit)।
তারকা জুটিকে প্রাক্তনীর পরামর্শ (Virat-Rohit)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দল ঘোষণার পর থেকে তৈরি হয়েছে নানা জল্পনা। রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব সরিয়ে সেই ভার দেওয়া হয়েছে শুভমন গিলকে। অনেকেই যার বিরোধিতা করেছিল। তার মধ্যে সমর্থকদের পাশাপাশি ছিলেন ভারতের বহু প্রাক্তন ক্রিকেটার। আবার অনেকের মতে এটাই সঠিক সময় নতুন অধিনায়ক তৈরি করার। সেই আবহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে নামে ভারতীয় দল। তবে প্রথম ম্যাচেই হতাশ করেছে টিম ইন্ডিয়া। অজিদের সামনে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। ব্যর্থ হয়েছে রো-কো জুটিও। রোহিত ফেরেন ৮ রান করে ও কোহলি শূন্য রানে (Virat-Rohit)।
চ্যাম্পিয়ন্স ট্রফির সাত মাস পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মিচেল স্টার্কের বিরুদ্ধে অনবদ্য স্ট্রেট ড্রাইভ দিয়ে ইনিংস শুরু করেন ‘হিটম্যান’। তাকে দেখে সমর্থকদের মনে হয় যে পুরনো ছন্দে পাওয়া যেতে চলেছে রোহিতকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই জশ হ্যাজেলউডের একটি উঁচু বাউন্সারে ক্যাচ দিয়ে ফায়ার যান সাজঘরে।
এরপর নামেন কোহলি। গত বছর একই স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্টে শতরান করেছিলেন তিনি। তবে মিচেল স্টার্কের অফ-স্টাম্পের বাইরের বলের বিরুদ্ধে তার দুর্বলতা আবারও ধরা পড়লো। মাত্র ৮ বলেই শেষ হয় তার ইনিংস। শুন্য রানে ফিরতে হয় এই মহাতারকাকে। এটি ছিল তার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম শূন্য রানে আউট হওয়ার নজির (Virat-Rohit)।

এই ব্যর্থতার পর ভারতের প্রাক্তন পেসার বরুণ অ্যারন দুই তারকাকে মনে করিয়ে দেন ধোনির কথা। ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট থেকে অবসরের পর সাদা বলের ছন্দ ধরে রাখতে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন ধোনি। বরুণ অ্যারনের মতে বিরাট রোহিতেরও ঘরোয়া ক্রিকেট খেলা ধরে রাখতে।
আরও পড়ুন: Ravichandran Ashwin: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ নির্বাচন নিয়ে তোপ অশ্বিনের
বরুণ অ্যারন একটি সাক্ষাৎকারে বলেন ‘ঘরোয়া ক্রিকেট খেলুন। সৈয়দ মুস্তাক আলি ট্রফি নভেম্বর থেকে শুরু হচ্ছে, আর বিজয় হাজারে ট্রফি ডিসেম্বর থেকে। খেলার সাথে যুক্ত থাকার এটাই সেরা উপায়। আমি মনে করি ধোনি টেস্ট থেকে অবসর নেওয়ার পর এই দুই ট্রফিতে খেলেছিলেন। দারুন পদ্ধতি এটা। এখন আপনারা দুই ফরম্যাটে না খেলার কারণে ম্যাচ অনুশীলন দরকার।’ এই একই কথা বলেছিলেন জাতীয় দলের নির্বাচক অজিত আগরকর (Virat-Rohit)।


