Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরের দিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট (Left Front candidate list 2026)। সোমবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন। প্রথম দফায় মোট ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসনগুলির প্রার্থীর নামও খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব। এই তালিকায় মোট ২৮ জন মহিলা প্রার্থী রয়েছেন। বাম নেতৃত্বের দাবি, রাজ্যে ভারতের কমিউনিস্ট পার্টি -সহ বামফ্রন্টের শরিক দল এবং সহযোগী সংগঠনগুলি একসঙ্গে লড়াই করবে ২৯৪টি আসনেই।

বামেদের রাজনৈতিক বার্তা (Left Front candidate list 2026)
প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে বিমান বসু জানান, বামেদের মূল লক্ষ্য হল রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করা। তাঁর কথায়,
তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলিকে একত্রিত করাই বামেদের প্রধান উদ্দেশ্য। তিনি আরও বলেন, রাজ্যে সাম্প্রতিক সময়ে বিভাজনের রাজনীতি বেড়েছে। জাতি, ধর্ম কিংবা মানুষের চেহারা নিয়েও মন্তব্য করা হচ্ছে। এই ধরনের রাজনীতির বিরুদ্ধে মানুষকে একত্রিত করতেই বামফ্রন্ট লড়াই করবে।
আইএসএফের সঙ্গে আসন সমঝোতা (Left Front candidate list 2026)
বামফ্রন্ট চেয়ারম্যান জানান, বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর। তবে আইএসএফের প্রার্থী তালিকা আলাদা ভাবে ঘোষণা করা হতে পারে। বাম নেতৃত্বের মতে, এই জোটের লক্ষ্য হল রাজ্যে বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করা এবং বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করা।

প্রথম দফার প্রার্থী তালিকার উল্লেখযোগ্য নাম (Left Front candidate list 2026)
প্রথম দফার তালিকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল, সব অঞ্চল থেকেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি আসন ও প্রার্থীর নাম,
- দমদম – ময়ূখ বিশ্বাস
- রাজারহাট–নিউটাউন – সপ্তর্ষি দেব
- বরানগর – সায়নদীপ মিত্র
- পানিহাটি – কলতান দাশগুপ্ত
- উত্তর দমদম – দীপ্সিতা ধর
- কালীগঞ্জ – সাবিনা ইয়াসমিন (তমান্নার মা)
- নোয়াপাড়া – গার্গী চট্টোপাধ্যায়
- খড়দহ – দেবজ্যোতি দাস
- কামারহাটি – মানস মুখোপাধ্যায়
- কসবা – দীপু দাস
- যাদবপুর – বিকাশরঞ্জন ভট্টাচার্য
- সোনারপুর উত্তর – মোনালিসা সিনহা
- বেহালা পশ্চিম – নীহার ভক্ত
- মহেশতলা – সায়ন ব্যানার্জি
- বেলেঘাটা – পারমিতা রায়
- উত্তরপাড়া – মীনাক্ষী মুখোপাধ্যায়
- শ্রীরামপুর – নবনীতা চক্রবর্তী
- সিঙ্গুর – দেবাশিস চট্টোপাধ্যায়
- চন্দননগর – মনীষ পন্ডা
- আরামবাগ – বীথিকা পন্ডিত
পশ্চিমাঞ্চলেও প্রার্থী ঘোষণা (Left Front candidate list 2026)
জঙ্গলমহল এবং পশ্চিম মেদিনীপুর অঞ্চলেও বেশ কিছু প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট।
- ঝাড়গ্রাম – অর্জুন মাহাতো
- কেশিয়ারি – মলিনা মুর্মু
- খড়গপুর সদর – মধুসূদন রায়
- নারায়ণগড় – তাপস সিনহা
- ডেবরা – সুমিত অধিকারী
- ঘাটাল – শান্তিনাথ সাতিক
- দাঁতন – শ্যামলকান্তি দাস পট্টনায়েক
বর্ধমান–আসানসোল শিল্পাঞ্চলেও প্রার্থী ঘোষণা
শিল্পাঞ্চল এলাকাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রার্থী ঘোষণা করা হয়েছে।
- বর্ধমান দক্ষিণ – সুদীপ্ত গুপ্ত
- রায়না – সোমনাথ মাঝি
- মেমারি – কৃষ্ণেন্দু ভদ্র
- ভাতার – হাসিনা খাতুন
- কাটোয়া – সঞ্জিত দাস
- মঙ্গলকোট – মীরাজ আলম
- পাণ্ডবেশ্বর – প্রবীর মণ্ডল
- দুর্গাপুর পূর্ব – সীমন্ত চট্টোপাধ্যায়
- দুর্গাপুর পশ্চিম – প্রভাস সাঁই
- জামুরিয়া – মহম্মদ সাব্বির হুসেন
- আসানসোল – শিল্পী চক্রবর্তী
নতুন ও তরুণ মুখের উপস্থিতি (Left Front candidate list 2026)
বামফ্রন্টের প্রার্থী তালিকায় বিভিন্ন বয়সের এবং বিভিন্ন সংগঠনের নেতাদের জায়গা দেওয়া হয়েছে। যদিও তালিকায় বেশিরভাগ ক্ষেত্রেই সংগঠনের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নেতাদেরই প্রার্থী করা হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে এবারের তালিকায় নেই কয়েকটি পরিচিত নাম, যেমন সৃজন ভট্টাচার্য এবং শতরূপ ঘোষ।

আরও পড়ুন: Rail Death AI: রেললাইনে বন্যপ্রাণীর মৃত্যু রোধ, AI ব্যবহারের সিদ্ধান্ত রেলমন্ত্রকের
রাজনৈতিক মহলে জল্পনা
দীর্ঘদিন ধরে বামেদের প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। নির্বাচন কমিশনের ভোট ঘোষণা হওয়ার মাত্র একদিনের মধ্যেই তালিকা প্রকাশ করে সেই জল্পনায় কার্যত ইতি টানল বামফ্রন্ট।



