Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাজেটের পরদিনই বাংলার জন্য (Bullet Train) এল বড় সুখবর। কেন্দ্রীয় সরকারের ঘোষণায় স্পষ্ট, খুব শীঘ্রই রাজ্য পেতে চলেছে তার প্রথম বুলেট ট্রেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই হাইস্পিড রেল করিডরটি বারাণসী থেকে পটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বাণিজ্যিক শহরের যোগাযোগ এক নতুন মাত্রা পাবে।
গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা (Bullet Train)
রেলমন্ত্রীর কথায়, ভবিষ্যতে এই করিডর গুয়াহাটি (Bullet Train) পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে। তা বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনৈতিক ও যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Four Moon: এক আকাশে চার চাঁদ! রাশিয়ার আকাশে বিরল দৃশ্য
হাইস্পিড রেল করিডর তৈরির প্রস্তাব
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সারা দেশে সাতটি নতুন হাইস্পিড রেল করিডর তৈরির প্রস্তাব রেখেছে কেন্দ্র। তার মধ্যেই অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল বারাণসী-শিলিগুড়ি রুট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই উদ্যোগকে ‘গ্রোথ কানেক্টিভিটি’ হিসেবে ব্যাখ্যা করেছেন। সরকারের মতে, এই দ্রুতগতির রেল যোগাযোগ শুধুমাত্র যাত্রার সময় কমাবে না, বরং বাণিজ্য, পর্যটন ও সামগ্রিক উন্নয়নের পথও প্রশস্ত করবে।


