Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টিকিট বিক্রি শুরু হয়ে গেছে GOAT কাপের। ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে আসবেন লিওনেল মেসি। জেনে নিন টিকিটের দাম কত (Lionel Messi)।
মেসি ম্যাজিক এবার কলকাতায় (Lionel Messi)
মেসি ম্যাজিক দেখার জন্য দিন গুনছেন ফুটবলপ্রেমীরা। অপেক্ষা আর দুই মাস। কিন্তু দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উন্মাদনা। তারপরেই শহরে পা রাখতে চলেছেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। GOAT কাপ ও কনসার্টে অংশ নিতে ভারতে আসছেন তিনি। তাকে এক ঝলক দেখার আশায় বুক বাঁধছেন ভক্তরা। মেসির ভারতে আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চর্চা চলিছিল টিকিট কোথায় পাওয়া যাবে সেই নিয়ে। কোথা থেকে কাটতে হবে, তার দাম ইত্যাদি নান বিষয় নিয়ে। এবার সমস্ত জল্পনার অবসান হলো। ৮ তারিখ থেকেই শুরু হয়ে গেল টিকিট বিক্রি। টিকিটের মূল্য জেনে নিন (Lionel Messi)।
এই ইভেন্টের টিকিট কাটা যাচ্ছে Zomato District অ্যাপ থেকে
- সর্বনিম্ন টিকিটের মূল্য ৩৮৩৫ টাকা। এই টিকিট কেটে বসা যাবে B3 ও D3 ব্লকে।
- এর পরে রয়েছে ৪৩৬৬ টাকার টিকিট। এই টিকিট কেটে বসা যাবে B2 ও D2 ব্লকে।
- এর পর টিকিটের মূল্য ৪৭২০ টাকা। এই মূল্যের টিকিটে বসা যাবে B1 ও D1 ব্লকে।
- এর পর টিকিট মূল্য ৫৯০০ টাকা। এটি C3 লেফট ও রাইট ব্লকের।
- ৭০৮০ টাকার টিকিট কাটলে আরও ভাল ভিউ পাওয়া যাবে। এই টিকিটে বসা যাবে C2 লেফট ও রাইট ব্লকে (Lionel Messi)।
এর পরে টিকিটের দাম ছাড়িয়ে যাচ্ছে ১০ হাজার টাকা
- বসা যাবে ১০ হাজার ৩০ টাকার টিকিট কেটে বসা যাবে A2 লেফট ও রাইট ব্লকে।
- ১০ হাজার ৬২০ টাকার টিকিট রয়েছে C1 লেফট ও রাইট ব্লকে বসার জন্য।
- ১১ হাজার ৮০০ টাকার টিকিটও রয়েছে। এই টিকিট কেটে বসা যাবে A1 লেফট ও রাইট ব্লকে।
- টিকিটের সর্বোচ্চ মূল্য ১৪ হাজার ৭৫০ টাকা। এই মূল্যের টিকিট কেটে HSBC STARSTRUCK LOUNGE VIP লেফট ও রাইট- এই দুই ব্লকে বসা যাবে ইভেন্ট।

আরও পড়ুন: Chess: আনন্দ-কাসপারভ ডুয়েল ঘিরে চড়ছে পারদ
কারা কাটতে পারবেন টিকিট ৮ তারিখ?
৮ তারিখ থেকে টিকিট কাটার জন্য রয়েছে একটি শর্ত। HSBC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যাদের আছে শুধুমাত্র তারাই ৮ তারিখ, অর্থাৎ বুধবার বেলা ১২টা থেকে টিকিট কাটতে পারবেন। বাকিদের জন্য টিকিট বিক্রি শুরু হবে ৯ অক্টোবর দুপুর ২টো থেকে (Lionel Messi)।


