Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হাজার হাজার ভক্ত মাঠে ঢুকেও শেষ (Lionel Messi) পর্যন্ত ‘ভগবান’ দর্শন থেকে বঞ্চিত হন। মাঠের পরিস্থিতি চরম অসন্তোষপূর্ণ হয়ে ওঠে, যখন দর্শকরা চেয়ার ও জলের বোতল ছুঁড়তে শুরু করেন এবং এক দিকের গোলপোস্টও ভেঙে যায়।
ক্ষোভ প্রকাশ (Lionel Messi)
মাঠে উপস্থিত ভক্তরা ক্ষোভ প্রকাশ (Lionel Messi) করতে থাকেন। কেউ বলছেন, “আমরা মেসি দেখতে এসেছিলাম, কিন্তু দেখতে পেলাম অরূপ বিশ্বাসকে।” আবার কেউ মন্তব্য করছেন, “আমাদের টাকায় সরকার মেসিকে দেখেছে, আমরা কিছুই পাইনি।” এক ভক্তের বক্তব্য ছিল, “আমি অনিক ধর আর সৌরভ গাঙ্গুলিকে দেখার জন্য এসেছি, মেসি নয়।” অনেক দর্শকই মনে করছেন, পুরো অনুষ্ঠান মেসির পরিবর্তে কিছু বিশেষ ব্যক্তির জন্য আয়োজন করা হয়েছিল।

সাধারণ দর্শকরা কিছুই দেখতে পারেনি (Lionel Messi)
টিকিটের মূল্যও ছিল (Lionel Messi) ব্যয়সাপেক্ষ। কেউ ৩,৩৩৮ টাকা দিয়ে টিকিট কেটেছেন, কেউ আবার ৫,০০০ বা ১০,০০০ টাকা খরচ করেছেন। তাঁদের অভিযোগ, “মাঠের সব জায়গা নেতাদের জন্য বরাদ্দ ছিল। সাধারণ দর্শকরা কিছুই দেখতে পারেনি। পুলিশ, মিডিয়া ও স্টাফ ছাড়া কেউ কিছু দেখতে পারেনি।” এক যুবক উল্লেখ করেন, তিনি আগের রাত থেকেই বাইপাস এলাকায় অবস্থান করছিলেন, যেখানে মেসি থাকার হোটেলটি ছিল, তবুও তাঁকে এক ঝলকও দেখা হয়নি।
‘চোর চোর’ স্লোগান (Lionel Messi)
ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে দর্শকরা ‘চোর চোর’ স্লোগান দিতে বাধ্য হন। কেউ অভিযোগ করেন, “নেতা-মন্ত্রীরা মেসিকে দেখল, সেই টাকা আমরা দিচ্ছি।” এক দর্শক মর্মাহত হয়ে বলেন, “আমরা শুধু মেসির হাত দেখতে পেলাম। পুরো অনুষ্ঠান যেন দুর্নীতির সঙ্গে তুলনা করা যায়।” বিদেশ থেকে আগত ভক্তরাও মেসিকে দেখতে বঞ্চিত হন। এক প্রবাসী ভক্ত এমনকি অন্ধপ্রদেশ থেকে আসার পরও হতাশায় পড়েন।

আরও পড়ুন: Taratala Flyover: চার দিন বন্ধ তারাতলা ফ্লাইওভার, বিকল্প পথে চলার নির্দেশ পুলিশের
ঘটনার সময় ক্ষোভ ক্রমশ চরম আকার ধারণ করে। একজন বলেন, “এই টাকা ফেরত দেওয়া উচিত। এটা কি ভোটের জন্য সংগ্রহ করা হয়েছে?” এক ভক্ত একই হতাশা প্রকাশ করেছেন, তিনি বলেন, “মেসিকে দেখতে এসে শুধু ক্যামেরাম্যানের ছবি দেখলাম।” দর্শকরা পুলিশকেও কটাক্ষ করেন, “পুলিশও সমাধান না দিয়ে গালাগালি করছে। এটা লজ্জার জায়গা।”


