Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: লড়াই করে পঞ্চম দিনে টেস্ট হারল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১ ঘণ্টাতেই ৭ উইকেটে প্রত্যাশিত জয় তুলে নিল ভারত (Ind vs Wi)।
ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ ভারতের (Ind vs Wi)
প্রথম টেস্টে জয় এসেছিল আড়াই দিনে। দ্বিতীয় টেস্টে কিছুটা লড়াই হলেও পঞ্চম দিনে প্রত্যাশা মতোই জয় তুলে নিয়ে ২-০ জিতে নিল ভারত। কোনরকমে ইনিংসে হার বাঁচালেও ম্যাচ বাঁচাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম তথা শেষ দিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৫৮ রান। এক ঘণ্টার মধ্যেই তিন উইকেট হারিয়ে সেই রান তুলে নিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে জয় পেল ভারত (Ind vs Wi)।
প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল (১৭৫) ও অধিনায়ক শুভমন গিলের (১২৯) শতরানে ভর করে ৫ উইকেটে ৫১৮ রানের পাহাড় গড়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল ভারত। যশশ্বী, গিল ছাড়াও রান পেয়েছিলেন সাই সুদর্শন (৮৭), কে এল রাহুল (৩৮), নিতিশ কুমার রেড্ডি (৪৩) এবং ধ্রুব জুড়েল (৪৪)। জবাবে ব্যাট করতে নেমে ২৪৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। কুলদীপ যাদব পাঁচটি এবং রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট নেন। একটি করে উইকেট নেন বুমরা ও সিরাজ।

ওয়েস্ট ইন্ডিজকে ফলোয়ান করিয়ে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও ইনিংসে জিততে চেয়েছিল ভারত। কিন্তু ভারতের সেই স্বপ্নে জল ঢেলে দেন ওপেনার জন ক্যাম্পবেল এবং সাই হোপ। দুরন্ত ব্যাটিং করে শতরান করেন দু’জনেই। ক্যাম্পবেল ১১৫ ও হোপ ১০৩ রান করে ইনিংসে পরাজয়ের লজ্জা থেকে দলকে রক্ষা করেন। সেই সময়ে এই জুটি ভাঙতে ভারতকে বেশ কিছুটা বেগ পেতেও দেখা যায় (Ind vs Wi)।

এরপর অধিনায়ক রোস্টন চেজ ৪০ রানের ইনিংস খেলেন। ৫০ রান করে অপরাজিতা থেকে যান জাস্টিন গ্ৰিভস। শেষে একাদশতম ব্যাটসম্যান হিসেবে ৩২ রানের ইনিংস খেলে দলকে লিড এনে দেন জয়ডেন সিলস। দশম উইকেটে গ্ৰিভস এবং সিলস মিলে ৭৯ রানের পার্টনারশিপ করেন। তার দৌলতেই ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নিলেন কুলদীপ। মোট আট উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনিই। এছাড়াও তিনটি উইকেট নিলেন বুমরা। সিরাজের শিকার দুই। একটি করে উইকেট নেন জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন: Stock Market: সোমবারও দালাল স্ট্রিটে ‘রক্তক্ষরণ’ অব্যাহত, কী বলছেন বিশেষজ্ঞরা?
জয়ের জন্য ভারতের দরকার ছিল ১২১ রান। চতুর্থ দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৬৩ রান তোলে ভারত। শতরান করা জয়সওয়ালকে মাত্র আট রানেই ফিরিয়ে দেন আরিকান। পঞ্চম তথা শেষ দিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫৮ রান। পঞ্চম দিনে মাত্র এক ঘণ্টাতেই জয় তুলে নেয় ভারত। ৫৮ রানে অপরাজিতা থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল। সাই সুদর্শন করেন ৩৯ রান। অধিনায়ক গিল ফেরেন মাত্র ১৩ রান করে। দু’জনকেই ফেরান চেজ। রাহুলের সঙ্গে ছয় রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ধ্রুব জুড়েল। মাত্র ৩৫.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। অধিনায়ক হিসেবে গিলের যাত্রা ভাল শুরু হলেও এটাই তার প্রথম সিরিজ জয় (Ind vs Wi)।


