Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় সাম্প্রতিক বিশৃঙ্খলার (Lionel Messi) পরেও নির্ধারিত সূচি মেনেই এগোচ্ছে আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা লিয়োনেল মেসির ভারত সফর। সফরের দ্বিতীয় দিনে, রবিবার মুম্বইয়ে একের পর এক কর্মসূচিতে অংশ নেবেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। মেসির সঙ্গে এই ব্যস্ত দিনে উপস্থিত থাকবেন তাঁর সতীর্থ ও সফরসঙ্গী লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল।
হায়দরাবাদ থেকে মুম্বইয়ে পৌঁছনোর কথা মেসির (Lionel Messi)
রবিবার সকালে ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে পৌঁছনোর কথা মেসির (Lionel Messi)। কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সম্ভব না হলেও, মুম্বইয়ে ভারতীয় ক্রীড়াজগতের আর এক কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল। সূচি অনুযায়ী, দুপুর সাড়ে তিনটে নাগাদ মেসি যাবেন ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায়। সেখানে বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে বিশেষ ‘প্যাডেল কাপ’। এই প্রদর্শনী ইভেন্টে মেসির সঙ্গে একই কোর্টে খেলতে পারেন তেন্ডুলকর। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলিউডের সুপারস্টার শাহরুখ খানও।

মেসিকে দেওয়া হবে আনুষ্ঠানিক সংবর্ধনা (Lionel Messi)
প্যাডেল কাপ (Lionel Messi) শেষ হওয়ার পর বিকেল পাঁচটার দিকে মেসি রওনা দেবেন ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামের উদ্দেশে। সেখানে রাত আটটা পর্যন্ত থাকার কথা আর্জেন্টাইন অধিনায়কের। প্রথমে মেসিকে দেওয়া হবে আনুষ্ঠানিক সংবর্ধনা। এরপর অনুষ্ঠিত হবে খ্যাতনামীদের নিয়ে এক বিশেষ ফুটবল ম্যাচ। এই ম্যাচে ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীসহ একাধিক পরিচিত মুখ অংশ নিতে পারেন। যদিও মেসি নিজে পুরো ম্যাচ খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ম্যাচটি দুই অর্ধে ভাগ করা হয়েছে, মাঝখানে থাকবে একটি সঙ্গীতানুষ্ঠান।

বিশেষ আকর্ষণ
খেলা শেষে পুরস্কার বিতরণ করবেন মেসি নিজেই। বিশেষ আকর্ষণ হিসেবে থাকতে পারে পেনাল্টি শুটআউট, যেখানে মেসির পাশাপাশি সুয়ারেজ ও ডি’পল অংশ নিতে পারেন। এরপর ওয়াংখেড়ে স্টেডিয়ামেই মেসি অংশ নেবেন এক অভিনব কোচিং ক্লিনিকে। ‘প্রজেক্ট মহাদেব’ নামের এই উদ্যোগে প্রায় ৬০ জন খুদে ফুটবলারকে প্রশিক্ষণ দেবেন তিনি এবং ভাগ করে নেবেন নিজের দীর্ঘ ফুটবল জীবনের অভিজ্ঞতা।
আরও পড়ুন: Winter Update: শুরু শীতের ঝোড়ো ব্যাটিং! ঠান্ডায় জবুথবু বাংলা
এই অনুষ্ঠান সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে এবং টিকিটের মূল্য নির্ধারিত রয়েছে বিভিন্ন স্তরে। টেলিভিশনেও সরাসরি সম্প্রচার হবে পুরো আয়োজন। কলকাতার ঘটনার কথা মাথায় রেখে মুম্বই পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখছে না।


