Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: শুরু শীতের ঝোড়ো ব্যাটিং(Winter Update)! ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পা রাখতেই রাজ্যজুড়ে শীতের আমেজ স্পষ্ট। শহর থেকে পাহাড়—সর্বত্রই ঠান্ডার দাপট বজায় থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে ঘন কুয়াশা এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শীতের ইনিংস বহাল রইল রাজ্যে।
টানা সাতদিন বঙ্গে শীতের আমেজ!(Winter Update)
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের নিচে। শুক্রবার শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫১ থেকে ৯৩ শতাংশের মধ্যে। এই আর্দ্রতার জেরেই ভোরের দিকে ঘন কুয়াশা তৈরি হচ্ছে বলে মত আবহাওয়াবিদদের। আগামী সাত দিন কলকাতায় একই ধরনের আবহাওয়া(Winter Update) বজায় থাকবে বলেই ইঙ্গিত।
দক্ষিণের একাধিক জেলায় পারদপতন (Winter Update)
উত্তুরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও শীতের(Winter Update) প্রভাব বাড়ছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান-সহ পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে, যেমন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়, রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গেও জোরাল শীতের আমেজ
উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে শীত আরও তীব্র। দার্জিলিং জেলা ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যেতে পারে। পার্বত্য অঞ্চল এবং উপরের দিকের পাঁচ জেলায় রাতের তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

আরও পড়ুন: Metro Rail: পরীক্ষার জন্য বিশেষ পরিষেবা আগামী রবিবার, সকাল ৭টা থেকেই মিলবে মেট্রো
দেশজুড়ে কুয়াশা-শৈত্যপ্রবাহের সতর্কতা
শুধু বাংলাতেই নয়, দেশের একাধিক রাজ্যে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরপ্রদেশে জারি হয়েছে ঘন কুয়াশার চরম সতর্কতা। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়েও কুয়াশা ঘিরে ধরবে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে কুয়াশার পাশাপাশি ঠান্ডা আরও বাড়বে। উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরাতেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণ কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তীসগড় ও ওড়িশায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।


