Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল মানেই তারকাদের ভিড় কিন্তু আসন্ন আইপিএল-এ বহু তারকাকেই দেহ যাবে না। কাউকে প্রথম পর্বে আবার কাউকে গোটা মরশুমে (Lockie Ferguson)।
বড় ধাক্কা পাঞ্জাব দলের (Lockie Ferguson)
আইপিএল এখন দরজায় কড়া নাড়ছে। সব দল মাঠে নামার আগে শেষ মহড়া সেরে নিচ্ছে। অনুশীলন চলছে জোরকদমে। কিন্তু তার মধ্যেই একের পর এক ধাক্কা খাচ্ছে দলগুলি। একদিকে যেমন কলকাতা পেস বিভাগ নিয়ে যথেষ্ট চিন্তায়। শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গিয়েছেন বাংলার তারকা পেসার আকাশ দীপ। এবার ধাক্কা খেল পাঞ্জাব দল। এবার এই তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে শ্রেয়স আইয়ারের দল (Lockie Ferguson)।
সম্প্রতি বাবা হয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার লকি ফার্গুসন। সেই কারণেই এই নিউ জিল্যান্ড তারকা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এবং আসন্ন আইপিএলে তাঁকে ছাড়াই প্রথম পর্বে নামতে হবে পাঞ্জাবকে। বিশ্বকাপের ফাইনালে উঠে হার মানতে হয়েছে নিউ জিল্যান্ড দলকে। ফলে বাড়িতে সময় কাটানোর সময় পাননি তিনি।

তবে তাঁকে ছাড়াই লড়াই করতে প্রস্তুত পাঞ্জাব দল। ফার্গুসন ছাড়াও দলে রয়েছেন অর্শদীপ সিং, মার্কো জ্যানসেন, জ্যাভিয়ার বার্টলেটের মতো বোলাররা। তাঁর অভাব দূর করতে পারবেন বলেই আশা করছে দল (Lockie Ferguson)।

আরও পড়ুন: WB Assembly Election 2026: বুধে নন্দীগ্রামে অভিষেক, মঙ্গলেই নামছেন ভোট প্রচারে!
চোট সারিয়ে আইপিএল-এ নামতে প্রস্তুত শ্রেয়স আইয়ার। গতবার ফাইনালে তাঁর দল পাঞ্জাব কিংসকে হারতে হয়েছিল বিরাট কোহলির কাছে। এবার খেতাব জিততে মরিয়া শ্রেয়স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। এবার সেই চোট সরিয়ে ২২ গজে ফেরার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। শ্রেয়স বলেছেন, ‘চোট সারিযে ফেরাটা বরাবরই চ্যালেঞ্জিং। চোটের জন্য সাত কেজি ওজন কমেছে। দু’মাস পর মাঠে ফিরতে চলেছি। এটা ভেবেই ভাল লাগছে। এই সাত কেজি ওজন ফিরে পেতে বেশ কষ্ট করতে হবে। বিষয়টি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। আবার দলকে নেতৃত্ব দেব। বেশ ভাল লাগছে।’
শ্রেয়স আরও যোগ করেছেন, ‘এবারও প্রত্যাশা রয়েছে। চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালবাসি। আমার চোখ এবার ট্রফির দিকে। এই দুটো মাস একটা পরিবার হয়ে থাকতে হবে (Lockie Ferguson)।’


