Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভালোবাসার নিদর্শন হিসেবে (Love Bite Risk) দেওয়া একটি ছোট্ট ‘লাভ বাইট’ বা হিকি যে কখনও প্রাণঘাতী হয়ে উঠতে পারে, তা সম্প্রতি মেক্সিকো সিটির এক মর্মান্তিক ঘটনায় স্পষ্ট হয়েছে। মাত্র ১৭ বছর বয়সী এক কিশোর প্রেমিকার দেওয়া হিকির জেরে স্ট্রোকে মারা গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনাটি যেমন চাঞ্চল্য সৃষ্টি করেছে, তেমনই সতর্কবার্তাও দিচ্ছে বিশেষজ্ঞ মহল।
চামড়ার নীচে রক্ত জমাট (Love Bite Risk)
জানা গিয়েছে, কিশোরটির ঘাড়ে প্রবল চাপ (Love Bite Risk) দিয়ে তৈরি হওয়া হিকির ফলে চামড়ার নীচে রক্ত জমাট বেঁধে যায়। পরবর্তীতে সেই জমাট রক্ত ধমনীর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে একটি গুরুত্বপূর্ণ রক্তনালীতে বাধা সৃষ্টি করে। ফলে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ ব্যাহত হয় এবং কিশোরটি ইস্কেমিক স্ট্রোকের শিকার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
ক্ষতিকর হিকি? (Love Bite Risk)
চিকিৎসকদের মতে, হিকি সাধারণত ক্ষতিকর নয়। এটি মূলত চামড়ার নিচের ক্ষুদ্র রক্তনালী ফেটে যাওয়ার ফলে তৈরি হওয়া এক ধরনের কালশিটে, যা কয়েক দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু সমস্যা তৈরি হয় যখন চাপের মাত্রা অত্যধিক হয়ে যায়। বিশেষ করে ঘাড়ের অংশটি অত্যন্ত স্পর্শকাতর, কারণ এখান দিয়েই ক্যারোটিড ধমনী মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। এই অংশে অতিরিক্ত চাপ রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়িয়ে দেয়।
আরও পড়ুন: Actor Rahul Death: শুটিং চলাকালীনই মৃত্যু রাহুলের! দাবি প্রযোজনা সংস্থার
যদিও এমন ঘটনা অত্যন্ত বিরল, তবুও কিছু ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যেতে পারে-যেমন দীর্ঘক্ষণ বা জোরে চাপ দেওয়া, আগে থেকেই রক্ত জমাট বাঁধার সমস্যা থাকা, অথবা রক্তনালীর দুর্বলতা। তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, স্ট্রোকের লক্ষণ যেমন শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, হঠাৎ তীব্র মাথাব্যথা বা দৃষ্টিশক্তির সমস্যা-এই সব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।


