Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে দেশে এলপিজি সরবরাহ ঘিরে নতুন (LPG Crisis) করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে গ্যাসের সরবরাহ সাময়িকভাবে প্রভাবিত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। সরকারের দাবি, এই পরিস্থিতি অস্থায়ী এবং খুব শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে। তবে সাধারণ মানুষের প্রশ্ন-এই সময়ে ঘরের রান্না বা ব্যবসার কাজ কীভাবে চলবে?
এর আগেও এলপিজি সংকট (LPG Crisis)
- তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার (LPG Crisis) দেশে রান্নার গ্যাসের সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। ইতিহাস বলছে, আন্তর্জাতিক পরিস্থিতি কিংবা নীতিগত সিদ্ধান্ত-বিভিন্ন কারণেই এলপিজি নিয়ে সংকট তৈরি হয়েছে।
- ১৯৭৩ সালে বিশ্বজুড়ে তেল সংকট দেখা দেয়। পশ্চিমি দেশগুলির মধ্যে উত্তেজনার জেরে তেলের সরবরাহ কমে যায় এবং বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। সেই সময়ে তেলের চাহিদা আজকের মতো বেশি না হলেও সরবরাহ ব্যাহত হওয়ায় বহু দেশের অর্থনীতি চাপে পড়ে। এর প্রভাব ভারতের গ্যাস সরবরাহের উপরও পড়েছিল।

- এরপর ২০১২ সালে দেশের কিছু শহরে আবার গ্যাস সরবরাহ নিয়ে সমস্যা দেখা যায়। বিশেষ করে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের অভাবে রেস্তোরাঁ ও খাবারের ব্যবসা বড় ধাক্কা খেয়েছিল। অনেক ব্যবসায়ী অভিযোগ করেছিলেন, প্রতিদিনের প্রয়োজনীয় সিলিন্ডার না পাওয়ায় রান্নাঘর বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
- ২০১৩ সালে সরকার বছরে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা নির্দিষ্ট করে দেয়। অতিরিক্ত সিলিন্ডার বাজারদরে কিনতে হওয়ায় উপভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ে এবং গ্যাস এজেন্সিগুলিতে দীর্ঘ লাইন দেখা যায়। পরে ২০১৫ সালে পরিচয় যাচাই প্রক্রিয়া চালু হওয়ার পরেও বহু জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছিল।

আরও পড়ুন: Sonam Wangchuk Detention: গরাদের পিছনে ৬ মাস, অবশেষে মুক্তি সোনমের
এবার ২০২৬ সালে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয়, তাহলে আবারও গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।



