Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রান্নার গ্যাসের সংকট নিয়ে সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে এবার তৎপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে এলপিজি ডিস্ট্রিবিউটরদের অফিসে হানা দিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা(LPG EB Raid)।
আচমকা পরিদর্শনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (LPG EB Raid)
শুক্রবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলপিজি ডিস্ট্রিবিউটারের অফিসে আচমকা পরিদর্শনে নামেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সিলিন্ডারের মজুত ভাণ্ডার, বুকিং রেজিস্টার এবং গ্রাহকরা কীভাবে বুকিং করছেন এই পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখেন তাঁরা।
কালোবাজারি রুখতে বিশেষ অভিযান
মূলত কালোবাজারি রুখতেই এই বিশেষ অভিযান। শহরের লর্ডস মোড়ের একটি গ্যাস এজেন্সিতে একইভাবে তল্লাশি চালিয়ে সাপ্লাই রেকর্ড যাচাই করা হয়। শুধু কলকাতা নয়, অভিযান চলে জেলাতেও। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাদুতে একটি গ্যাস স্টোরেজে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দেয়।
সাপ্লাই রেকর্ডে কিছু গরমিল (LPG EB Raid)
অভিযোগ ছিল, এলাকায় যখন বাসিন্দারা গ্যাসের জন্য হাহাকার করছেন, তখন সেখানে প্রচুর সিলিন্ডার মজুত রাখা হয়েছে। প্রাথমিক তল্লাশিতে সাপ্লাই রেকর্ডে কিছু গরমিল লক্ষ্য করেছেন আধিকারিকরা। যদিও ডিলারদের দাবি, যাবতীয় হিসাব নিয়ম মেনেই রাখা হয়েছে।
আরও পড়ুন: Vidyasagar Setu: মেরামতির কাজ, রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
SOP জারির পরই তৎপরতা (LPG EB Raid)
ঘটনার পর এলাকায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয় কি না, সেটাই এখন দেখার। প্রসঙ্গত, রাজ্যে এলপিজি পরিস্থিতি মোকাবিলার জন্য বৃহস্পতিবারই আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) জারি করেছিল নবান্ন। খোলা হয়েছে কন্ট্রোলরুমও। তার পর শুক্রবার থেকেই তৎপরতা চোখে পড়ছে। শহরে গ্যাস সরবরাহকারী সংস্থার দফতরগুলি ঘুরে দেখা শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।



