ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই বছরের ১৭ই সেপ্টেম্বর (Lucky Zodiacs) তারিখটি জ্যোতিষ ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন হিসেবে ধরা হচ্ছে। একাধিক শুভ যোগ ও পরম্পরাগত তিথির মিলনে এই দিন হয়ে উঠছে অনন্য। বিশেষ করে যাঁরা জ্যোতিষে বিশ্বাস করেন বা ধর্মীয় রীতিনীতি পালন করেন, তাঁদের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন হতে চলেছে।
কন্যা সংক্রান্তি (Lucky Zodiacs)
প্রথমেই আসা যাক কন্যা সংক্রান্তি প্রসঙ্গে (Lucky Zodiacs)। এই দিন সূর্য সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই লগ্নে সূর্যের এই রাশিচক্র পরিবর্তন নানা জ্যোতিষীয় ফলাফল বয়ে আনে, বিশেষ করে কর্মক্ষেত্র ও স্বাস্থ্যের উপরে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। তাই অনেকেই এই সংক্রান্তির সময় নানারকম পূজা-পার্বণ পালন করে থাকেন।
ইন্দিরা একাদশী (Lucky Zodiacs)
একই সঙ্গে, এই দিনটি হল ইন্দিরা একাদশী, যা পিতৃপক্ষের অন্যতম (Lucky Zodiacs) গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে মানা হয়। জনবিশ্বাস অনুযায়ী, এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশে তিল, জল ও পিন্ড দান করলে তাঁদের আশীর্বাদ পরিবারে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। অনেকেই এই তিথিতে উপবাস পালন করে পিতৃ তৃপ্তির জন্য বিশেষ প্রার্থনা করেন।
বিশ্বকর্মা পুজো
অন্যদিকে, ১৭ই সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো। দেবশিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করে এই দিনে কলকারখানা, যানবাহন, প্রযুক্তি ও নির্মাণ সংক্রান্ত উপকরণে পূজা দেওয়া হয়। ব্যবসা-বাণিজ্যে অগ্রগতির জন্যও এই পুজোর তাৎপর্য অপরিসীম। বহু প্রতিষ্ঠানে এই দিনটিকে ঘিরে কর্মীদের জন্য বিশেষ বোনাস বা পুরস্কারের ব্যবস্থাও করা হয়ে থাকে।
আরও পড়ুন: Sweets Craving: শেষ পাতে মনটা মিষ্টি মিষ্টি করে? মুক্তির কী উপায়?
পুষ্য যোগ
এই বিশেষ দিনে আরও একটি শুভ মুহূর্ত গঠিত হচ্ছে- পুষ্য যোগ। সকাল ৬টা ২৬ মিনিটের পর এই যোগ শুরু হবে। এটি অত্যন্ত শুভ লগ্ন হিসেবে মানা হয় কোনও নতুন কাজ শুরু করার জন্য। বিশেষত গৃহপ্রবেশ, সম্পত্তি কেনা, যানবাহন কেনার মতো কাজ এই সময়ে করলে তা সফলতার সঙ্গে সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে। বিশ্বাস করা হয়, এই যোগে মা লক্ষ্মীর কৃপাও বর্ষিত হয়।


