Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জনপ্রিয় জুটি মধুমিতা সরকার (Madhumita Sarcar) ও তাঁর প্রেমিক দেবমাল্য চট্টোপাধ্যায়ের প্রেমের খবর ইতিমধ্যে ভক্তদের জানা। আর এবার সেই প্রেমের সম্পর্কে নতুন মোড় , খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। তাঁদের বিয়ে ঠিক হয়ে গেছে এ বছরে ডিসেম্বরে। তবে কী বিয়ের কেনাকাটা কমপ্লিট ? মধুমিতা কী কী প্ল্যান করেছেন বিয়েতে? পুজোর সময় কীভাবে কাটাতে চান অভিনেত্রী? এ সবই শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।

ব্যস্ত থাকা (Madhumita Sarcar)
এখনও পর্যন্ত বিয়ের কেনাকাটা করে উঠতে পারেননি মধুমিতা (Madhumita)। কারণ সামনে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো, পাশাপাশি মধুমিতার নতুন ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততা রয়েছে। তবে পুজোর ছুটিতে কিছুটা সময় পাবেন অভিনেত্রী। আর তখনই কিছুটা প্ল্যান করে নিতে চান তিনি।
পুজোর ছুটিকে কাজে লাগানো (Madhumita Sarcar)
এবছরের পুজো অভিনেত্রী মধুমিতা সরকারের (Madhumita Sarcar) কাছে এক বিশেষ হয়ে উঠতে চলেছে। কারণ এবছরের পুজো বিয়ের আগে প্রেমিক প্রেমিকা হিসেবে শেষ দুর্গাপুজো তাঁদের কাছে। তাই অভিনেত্রী এই সময় একান্ত ভাবেই উপভোগ করতে চান দেবমাল্যর সাথে। মধুমিতা বলেন,” এবারের পুজোটা একটু স্পেশাল। ভাবছি বন্ধুদের সাথে মজা করব, বন্ধুদের বাড়িতে যাব, জমিয়ে খাওয়া দাওয়া করব।” অর্থাৎ বলা যেতে পারে, পুজোর এই ছুটিতে আইবুড়ো ভাতের খাওয়া হিসেবে কাটিয়ে দিতে চান অভিনেত্রী। তবে শুটিংয়ের ব্যস্ততায় বিয়ের কেনাকাটা শুরু করতে পারেননি মধুমিতা। পুজোর কেনাকাটা প্রায় শেষ হয়নি অভিনেত্রীর। তবে শীঘ্রই কেনাকাটা শুরু করবেন ।
চ্যালেঞ্জিং চরিত্র (Madhumita Sarcar)
স্টার জলসায় (Star Jalsha)’ ভোলে বাবা পার করেগা’ ( Bhole Baba Par Karega) ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে মধুমিতা ও নীল ভট্টাচার্যকে (Neel Bhattacharya)। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে । মধুমিতা ধরা দিয়েছেন র্যাপের ভূমিকায়। অপরদিকে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে নীল ভট্টাচার্যকে (Neel Bhattacharya)। সব মিলিয়ে অনুরাগীদের মধ্যে এক ভীষণ উত্তেজনা এই নতুন ধারাবাহিক নিয়ে। নতুন ধারাবাহিকের পাশাপাশি মধুমিতার বিয়ের খবরেও অনুরাগীদের মনে কৌতুহল সৃষ্টি হয়েছে। আর ধারাবাহিকের প্রসঙ্গ উঠলেই অভিনেত্রীর অভিনীত পাখি ,ইমন চরিত্রের কথা সামনে ভেসে ওঠে। যে চরিত্রগুলিতে অভিনেত্রীর অভিনয় ছিল এক কথায় অসাধারণ। তাই টেলিভিশনে মধুমিতার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই ।
আরও পড়ুন: Bonny-Koushani: প্রত্যেক পুরুষের কাছে বনি উদাহরণ : কৌশানি
স্মরণীয় হয়ে থাকা (Madhumita Sarcar)
মধুমিতা ও দেবমাল্যর বিয়ের আগে এটি শেষ পুজো হলেও, অন্যতম স্মরণীয় উৎসব হয়ে থাকতে চলেছে তাঁদের জীবনে, তা বলার অপেক্ষা রাখে না । পুজোর পর এই জুটির শুরু হবে নতুন অধ্যায়। আর সেই প্রস্তুতি ঘিরেই শুরু হয়েছে নতুন রঙিন স্বপ্নের পথচলা।
উল্লেখ্য , ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে ‘ র্যাপ ‘ চরিত্রে অভিনয় মধুমিতার (Madhumita) কাছে বেশ চ্যালেঞ্জিং। কারণ ধারাবাহিকের এমন চরিত্রে তিনি আগে কখনও অভিনয় করেননি বা র্যাপ চরিত্রের মধ্যে যে সমস্ত গুণ রয়েছে তা মধুমিতার কাছে পর্দায় ফুটিয়ে তোলা চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে অভিনেত্রীর । মধুমিতার কথায়,” মধুমিতা খুব রাগী , ঝিলও খুব রাগী । তবে ঝিল যেভাবে রাগ প্রকাশ করে ,মধুমিতা তা করতে পারে না।”



