Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দীপাবলির উৎসব মানেই আলো, আনন্দ আর উৎসবের রঙ (Madhya Pradesh)। কিন্তু সেই আলোর উৎসবেই নেমে এসেছে গভীর অন্ধকার। মধ্যপ্রদেশে দীপাবলির আবহে ১৪টি পরিবারের জীবন এক মুহূর্তে ভেঙে চুরমার। কারও চোখ পুড়ে গেছে, কারও আবার চিরতরে হারিয়ে গেছে দৃষ্টিশক্তি। কারণ কার্বাইড গান নামে এক ভয়ঙ্কর খেলনা।
তিন দিনে ১২২ শিশু হাসপাতালে (Madhya Pradesh)
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মাত্র তিন দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২২-রও বেশি শিশু। তাদের মধ্যে ১৪ জনের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিদিশা জেলায়, যেখানে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ১৮ অক্টোবরের পরও দেদার বিক্রি চলেছে এই বিপজ্জনক ‘খেলনা-বোমা’।
খেলনার ছদ্মবেশে মৃত্যুফাঁদ (Madhya Pradesh)
পুলিশ জানিয়েছে, কার্বাইড গান দেখতে খেলনার মতো হলেও এটি আসলে এক ধরনের দেশি ফায়ার গান। ১৫০ থেকে ২০০ টাকায় মেলা বা দোকানে বিক্রি হচ্ছিল এই জিনিস। বিস্ফোরণের সময় এর আওয়াজ বোমার মতো, আর আঘাতও মারাত্মক।

ওরা কিছুই দেখতে পাচ্ছি না (Madhya Pradesh)
সূত্রের খবর হামিদিয়া হাসপাতালে ভর্তি ১৭ বছরের নেহা জানিয়েছে, “আমরা দীপাবলিতে কার্বাইড গান কিনেছিলাম। হঠাৎ সেটি ফেটে যায়। আমার এক চোখ পুড়ে গেছে। এখন কিছুই দেখতে পাচ্ছি না।” অন্যদিকে, কিশোর রাজ বিশ্বকর্মা বলেছে, “সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ভিডিও দেখে ঘরেই বানাতে গিয়েছিলাম। মুখের সামনে বিস্ফোরণে ফেটে যায়। এখন চোখে আর কিছুই দেখতে পাচ্ছি না।”
রাজ্যজুড়ে আতঙ্ক ও গ্রেপ্তারি (Madhya Pradesh)
বিদিশা পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে কার্বাইড গান বিক্রির দায়ে এখন পর্যন্ত ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যারা এই বিপজ্জনক জিনিস বিক্রি বা অনলাইনে প্রচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কার্বাইড গানের বিপজ্জনক রাসায়নিক রহস্য (Madhya Pradesh)
বিশেষজ্ঞদের মতে, এই গান তৈরি হচ্ছে প্লাস্টিক বা টিনের পাইপে গানপাউডার, দেশলাইয়ের মাথা ও ক্যালসিয়াম কার্বাইড ভরে। আগুন ধরানোর পর বিস্ফোরণের সময় উৎপন্ন শক্তি চোখ ও মুখে মারাত্মক ক্ষতি করে।
আরও পড়ুন: Mount Everest: নেপাল নয়, ভারত থেকেই দেখা গেল মাউন্ট এভারেস্ট কীভাবে সম্ভব?

চিকিৎসকদের সতর্কবার্তা
সূত্রের খবর হামিদিয়া হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. মণীশ শর্মা জানিয়েছেন, “কার্বাইড গান থেকে নির্গত ধাতব কণা ও কার্বাইড বাষ্প সরাসরি চোখে আঘাত করে। এর ফলে রেটিনা পুড়ে যায়। অনেক শিশুর চিরতরে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।” চিকিৎসকরা স্পষ্ট করেছেন, “এটি আদৌ কোনও খেলনা নয়।” অনেক শিশু আইসিইউতে ভর্তি, কেউ কেউ আর কোনওদিন পৃথিবীকে দেখতে পারবে না।



