Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোর আনন্দ মুহূর্তে ছায়া নেমে এল শোকের কালীপুজোর প্যান্ডেল দেখতে বারাসতে যাচ্ছিল ১৫ বছরের অন্তরা বসু (Madhyamgram Road Accident)। কিন্তু উৎসবমুখর দিনেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বাসের রেষারেষিতে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থী ওই কিশোরীর।

দুর্ঘটনা ঘটল কোথায়? (Madhyamgram Road Accident)
বুধবার দুপুরে মধ্যমগ্রাম থেকে স্কুটারে বারাসতের উদ্দেশে রওনা দেয় অন্তরা ও তার বন্ধু জানদীপ দে। রবার ফ্যাক্টরি বাসস্টপের কাছে হঠাৎ পিছন থেকে একটি বেসরকারি বাস স্কুটারটিকে ধাক্কা মারে। রাস্তার ওপর ছিটকে পড়ে যায় দু’জনই।
বাসের চাকায় পিষ্ট অন্তরা, ঘটনাস্থলেই মৃত্যু (Madhyamgram Road Accident)
পড়ে যাওয়া অবস্থায় এল-২৩৮ রুটের আরেকটি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তরার। স্কুটার চালক জানদীপ গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন বারাসত মেডিকেল কলেজে।
দু’টি বাসের রেষারেষি থেকেই বিপত্তি (Madhyamgram Road Accident)
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় দু’টি এল-২৩৮ রুটের বাসের মধ্যে তীব্র রেষারেষি চলছিল। দ্রুতগতির প্রতিযোগিতার জেরেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। যশোর রোডে এমন রেষারেষি প্রায়ই দেখা যায় বলে অভিযোগ।
জনরোষে ভাঙচুর, উত্তেজনা ছড়াল এলাকায় (Madhyamgram Road Accident)
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা দু’টি বাসে ভাঙচুর চালায়। একটিকে আটক করেছে পুলিশ। অন্য বাসের চালক ও খালাসি পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশি পদক্ষেপ ও তদন্ত (Madhyamgram Road Accident)
সূত্রের খবর, বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা আনন্ত জানান, অভিযুক্ত বাস চিহ্নিত করা হয়েছে। চালক ও খালাসিকেও শনাক্ত করা সম্ভব হয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে। পাশাপাশি, যারা আইন হাতে তুলে নিয়েছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
“বেপরোয়া গতি কেড়ে নিল আমাদের মেয়েকে” (Madhyamgram Road Accident)
মৃতার বাবা অলোক বসু বলেন, “বাসের বেপরোয়া গতির জন্যই কালীপুজোর দিনে মেয়েকে হারাতে হল। চালক ও খালাসিকে গ্রেফতার না করলে শান্তি পাব না।”
আরও পড়ুন: Donald Trump: শুল্ক টানাপোড়েনের মাঝেও হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন
রেষারেষি রুখতে প্রশাসনের কড়াকড়ি দাবি
স্থানীয়দের মতে, যশোর রোডে প্রতিদিনই এমন রেষারেষি চলে। ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। এবার অন্তরার মৃত্যু যেন প্রশাসনের কাছে এক কঠিন সতর্কবার্তা হয়ে দাঁড়াল।



