Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মকর সংক্রান্তি হিন্দু ধর্মাবলম্বীদের (Makar Sankranti) কাছে এক অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ তিথি। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে পুণ্যার্থীদের ঢল নামে নদী ও তীর্থক্ষেত্রগুলিতে। হরিদ্বার, বারাণসী, গঙ্গাসাগর-সহ নানা পবিত্র স্থানে পুণ্যস্নান করতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বিশ্বাস করা হয়, এই দিনে গঙ্গা বা সাগরের সঙ্গমে স্নান করলে সমস্ত পাপক্ষয় হয় এবং জীবনে পুণ্যলাভ হয়। পৌষ মাসের শেষ দিনটিই পৌষ সংক্রান্তি নামে পরিচিত, যা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সংক্রান্তি তিথি হিসেবে গণ্য।
মকর সংক্রান্তির মাহাত্ম্য (Makar Sankranti)
পুরাণ মতে, মকর সংক্রান্তির মাহাত্ম্য আরও (Makar Sankranti) বেড়ে যায় গঙ্গাদেবীর আবির্ভাবের কাহিনির কারণে। বলা হয়, রাজা সগরের ৬০ হাজার পুত্রকে মুক্তি দিতে ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে মর্ত্যে অবতরণ করান। সেই থেকেই এই তিথিতে গঙ্গাস্নানের বিশেষ ধর্মীয় গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে। গঙ্গা ও সাগরের মিলনস্থলে স্নান করলে অশেষ পুণ্য অর্জিত হয়-এমনই বিশ্বাস প্রচলিত রয়েছে।
শুভ যোগ (Makar Sankranti)
পঞ্জিকা অনুসারে, মকর সংক্রান্তির দিন বিভিন্ন শুভ যোগের (Makar Sankranti) উপস্থিতি এই তিথিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বেণীমাধব শীলের পঞ্জিকা মতে, দিনের বিভিন্ন সময়ে অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ বিরাজ করবে। এই সময়গুলোকে বিশেষভাবে শুভ বলে ধরা হয়। এই যোগকালে স্নান, দান, জপ, ধ্যান ও ধর্মীয় আচার পালন করলে তার সুফল বহুগুণে বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

সূর্যের রাশি পরিবর্তন
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর সংক্রান্তির মূল তাৎপর্য সূর্যের রাশি পরিবর্তনের সঙ্গে যুক্ত। সংক্রান্তি শব্দের অর্থই হলো স্থানান্তর। এই দিনে সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে। মকর রাশি শনির অধিপত্যে থাকায়, এই দিন সূর্য ও শনির সংযোগ ঘটে, যা বিশেষ জ্যোতিষ গুরুত্ব বহন করে। সূর্যের এই গোচরকে শুভ সময়ের সূচনা হিসেবে দেখা হয়, যা জীবনে স্থিতি, পরিশ্রমের ফল এবং নতুন আশার বার্তা নিয়ে আসে।

আরও পড়ুন: Horoscope Today: মকর সংক্রান্তিতে সূর্য গোচর, ভাগ্য বদল কাদের?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, দিনভর একাধিকবার অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ গঠিত হবে, যা ধর্মীয় কার্যকলাপের জন্য অত্যন্ত অনুকূল। ১৪ জানুয়ারি বিকেল ৩টা ১৩ মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। তাই এই দিনটিকেই মকর সংক্রান্তি পালনের জন্য সর্বাধিক শুভ বলে গণ্য করা হয়েছে। বিশেষ করে বিকেল ৩টা ১৩ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত সময়কে অত্যন্ত শুভ ধরা হচ্ছে।


