Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল ১০:৩০ নাগাদ তিনি বাড়ি থেকে রওনা দেবেন আলিপুরের সার্ভে বিল্ডিং-এর উদ্দেশে। উপস্থিত থাকবেন ভবানীপুর বিধানসভার অন্তর্ভুক্ত সব কাউন্সিলররা। দলীয় সূত্রে খবর আজ খোদ মুখ্যমন্ত্রীর মনোনয়ন পাশে হাজির থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা।
আলিপুর অভিযানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুর, এই বার্তা তুলে ধরতে প্রস্তাবক হিসাবে থাকতে চলেছেন সর্ব ধর্মের প্রতিনিধিরাও। ইতিমধ্যেই ভবানীপুরে মনোনয়ন পেশ করেছেন প্রধান বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারী।
‘প্রেস্টিজ ফাইট’ ভবানীপুর (Mamata Banerjee)
শুভেন্দুর পাশে দাঁড়িয়ে শাহ হুঙ্কার দিয়েছিলেন, “আমাদের ১৭০টি আসন জেতার দরকার নেই, শুধু শুভেন্দু বাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারিয়ে দেন, তবে পরিবর্তন আপনিই আসবে।” শাহের এই মন্তব্যে ভবানীপুর এখন ২০২৬ বিধানসভা নির্বাচনের সবথেকে বড় ‘প্রেস্টিজ ফাইট’ বা ‘মর্যাদার লড়াইয়ের’ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিজেপির সেই ‘গেরুয়া শক্তি প্রদর্শন’ ও পরিবর্তনের ডাকের বিপরীতে দাঁড়িয়ে তৃণমূল এই মনোনয়ন প্রক্রিয়াকে সুপরিকল্পিতভাবে সাজিয়েছে।
আরও পড়ুন: IIT Baba: সরল জীবনেই মুগ্ধ সঙ্গিনী, সন্ন্যাস ছেড়ে বিয়ে করলেন আইআইটি বাবা!
শাহের হুঙ্কার ঘিরে উত্তাপ
ঘাসফুল শিবিরের দাবি, ভবানীপুর আসলে একটি ‘মিনি ইন্ডিয়া’। আর বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেশের মধ্য দিয়ে বাংলা যে কেবল বাঙালির নয়, বরং সর্বভারতীয় ও সর্বধর্মসমন্বয়ের এক অনন্য মিলনস্থল, সেই বার্তাই গোটা দেশের কাছে পৌঁছে দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব। মূলত বিজেপির বিভাজনের রাজনীতির পাল্টা হিসেবেই ভবানীপুরের এই মিশ্র সংস্কৃতিকে ঢাল করতে চাইছেন মমতা।তৃণমূল সূত্রের খবর, আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় মমতার সঙ্গে থাকবেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। উল্লেখ্য, এই কেন্দ্রের মোট ভোটারের ৪২ শতাংশ বাঙালি হিন্দু, ৩৪ শতাংশ অবাঙালি এবং ২৪ শতাংশ মুসলিম।



