Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গুজরাত থেকে শুরু করে দিল্লি-দেশের (Mamata Banerjee) সর্বোচ্চ রাজনৈতিক মঞ্চে নরেন্দ্র মোদি ও অমিত শাহ একে অপরের ছায়াসঙ্গী বলেই পরিচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাহের অবস্থান দেশের নিরাপত্তা, নির্বাচন এবং প্রশাসনিক নানা সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ। কিন্তু এই ‘অবিশ্বাস্য বিশ্বাস’-এর জায়গাতেই এবার প্রশ্ন তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপ স্পষ্ট (Mamata Banerjee)
বুধবার, কলকাতায় এক সাংবাদিক বৈঠকে মমতা এক বিস্ফোরক (Mamata Banerjee) মন্তব্য করেন-“অমিত শাহকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না প্রধানমন্ত্রী। ওই একদিন আপনার মীরজাফর হয়ে যেতে পারেন।” এই মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। মমতার অভিযোগ, নির্বাচন কমিশনের কাজকর্মে অমিত শাহের সরাসরি প্রভাব রয়েছে। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় সংশোধন নিয়ে যে ‘নিবিড় পর্যবেক্ষণ’ বা SIR প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপ স্পষ্ট বলে দাবি করেন তিনি।

মমতার হুঁশিয়ারি (Mamata Banerjee)
মমতার বক্তব্য অনুযায়ী, “কমিশনের বৈঠক শেষে বিজেপির নেতা (Mamata Banerjee) বলেন, বাংলায় লক্ষ লক্ষ ভোটার বাদ যাবে! দুর্গাপূজো, প্রাকৃতিক বিপর্যয়-সবকিছু উপেক্ষা করে মাত্র ১৫ দিনের মধ্যে SIR শেষ করতে হবে? নির্বাচন কমিশন কি বিজেপির শাখা সংস্থা নাকি?” তিনি দাবি করেন, এই পুরো পরিকল্পনা বিজেপির, এবং এর মূলে রয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, “প্রধানমন্ত্রীর মতো আচরণ করছেন শাহ। সব কিছুতে তাঁর হস্তক্ষেপ। কিন্তু একটা কথা মনে রাখা দরকার-ক্ষমতা চিরস্থায়ী নয়।”

আরও পড়ুন: Horoscope: গ্রহের খেলা বদলাবে ভাগ্য! মঙ্গলের গোচরে কার ঝুলিতে সমৃদ্ধি?
ত্রিপুরায় তৃণমূলের নেতাদের আটকে দেওয়া, দলের অফিসে হামলা এবং ওড়িশায় সাম্প্রদায়িক অশান্তির প্রসঙ্গ টেনে মমতা বলেন, “সর্বত্র বিজেপি আতঙ্ক তৈরি করছে। বজরং দল, সংঘ-সব মিলিয়ে একটা উগ্র মেরুকরণ চলছে। দেশকে এরা শেষ করে দেবে।” এদিন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, “এক টাকাও বরাদ্দ করেনি কেন্দ্র। অথচ ছটপুজোয় বিহারে ভাড়ায় ছাড় মিলছে, আর বাংলায় উল্টো চিত্র। বিমানের ভাড়া বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে। এ কেমন আচরণ?”


