Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আবারও এসআইআর আতঙ্কের বলি (SIR) হলেন একজন। পানিহাটির পর এবার বীরভূমের ইলামবাজার। অভিযোগ উঠেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে আতঙ্কের কারণে তিনি আত্মঘাতী হয়েছেন।
মেয়ের বাড়িতে আত্মঘাতী (SIR)
জানা গিয়েছে, বীরভূমের ইলামবাজর থানার অন্তর্গত স্কুল (SIR) বাগান গ্রামে মেয়ের বাড়িতে এসেছিলেন ক্ষীতীশ মজুমদার। তিনি এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন। এর পরে গলায় দড়ি দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে খবর। পরিবার ও স্থানীয় তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে এসআইআর নিয়ে আতঙ্কিত ছিলেন তিনি। তার কারণেই আত্মহত্যা করেছেন ৯৫ বছরের এই বৃদ্ধ।
মামলা দায়ের হয়নি (SIR)
অন্যদিকে বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, তাদের কাছে এই ঘটনার জন্য কোনও মামলা দায়ের হয়নি। মেয়ের বাড়িতে বেড়াতে এসেই এই চরম পদক্ষেপ নেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি আসলে পশ্চিম মেদিনীপুরের কোতালি থানা এলাকার কোরা পাড়া গ্রামের বাসিন্দা। পাঁচ-ছ’মাস ধরে তিনি ইলামবাজারে মেয়ের বাড়িতে থাকছিলেন তিনি। সেখানেই নাকি এসআইআর আতঙ্কের জেরে আত্মহত্যা করেছেন তিনি।

ভোটার লিস্টে নাম নেই
আরও জানা গিয়েছে যে, ২০০২ সালের ভোটার লিস্টে এই মৃত ব্যক্তির নাম ছিল না। পরিবারের দাবি, তিনি ভাবছিলেন তাঁকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় নাকি সেই ভেবেই চিন্তিত ছিলেন তিনি। মানসিক অবসাদ গ্রস্ত হয়ে শেষমেশ এই চরম পদক্ষেপ নেন তিনি।
আরও পড়ুন: Rahul Tejashwi: বিহারে পাশাপাশি রাহুল-তেজস্বী, মোদীকে একযোগে নিশানা বিরোধী শিবিরের…
সম্প্রতি, এসআইআর (SIR) আতঙ্কে সম্প্রতি আত্মঘাতী হয়েছেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। ‘সুইসাইড নোটে’ সেই কথা উল্লেখ করেছেন তিনি। যা নিয়ে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি।


