Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা এসআইআর) প্রক্রিয়া শুরু হতেই ফের বিতর্ক তুঙ্গে। এসআইআর-এর বিরোধিতা করে প্রথম থেকেই সরব হওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ না করা পর্যন্ত তিনিও নিজে কোনো ফর্ম পূরণ করবেন না।
বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না।” মুখ্যমন্ত্রী আরও জানান, বুধবার দায়িত্বপ্রাপ্ত বিএলও-রা (BLO) তাঁর রেসিডেন্স অফিসে এসে এনুমারেশন ফর্ম দিয়ে গিয়েছেন। তবে তিনি সেই ফর্ম গ্রহণ বা পূরণ করেননি।
মিথ্যা প্রচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
একই সঙ্গে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁর সম্পর্কে প্রচারিত একটি খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি লেখেন, “বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলও-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা।”
আরও পড়ুন: SIR: বাংলায় শুরু এসআইআর, বাড়ি বাড়ি যাওয়া শুরু করল বিএলও-রা
প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা করে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর আগে প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়ার ‘চক্রান্তের’ অভিযোগ তুলেছিলেন এবং রাজপথে নেমে মিছিলও করেছিলেন।
আরও পড়ুন: Bhangar Death: এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা! ভাঙড়ে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার
মুখ্যমন্ত্রীর এই অবস্থানে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাঁর এই অবস্থান এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি প্রশ্ন তুলতে পারে বলে মনে করা হচ্ছে।


