Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচন কমিশনের নিয়ম মেনে তিনি তাঁর অধীনে থাকা একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে প্রায় ২৬ থেকে ২৮টি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই সেই সংক্রান্ত নথি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গিয়েছে।
জোরকদমে ভোট প্রচার (Mamata Banerjee)
এই প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি জোরকদমে শুরু হয়েছে (Mamata Banerjee) ভোট প্রচারও। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। প্রথম কর্মিসভা থেকেই নিজের কেন্দ্রের প্রতি আবেগঘন বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভবানীপুর তাঁর কাছে শুধুমাত্র একটি কেন্দ্র নয়, এটি তাঁর কাছে মায়ের মতো। এই কেন্দ্র থেকেই রাজ্যজুড়ে প্রচার শুরু করার কথাও তুলে ধরেন তিনি।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা (Mamata Banerjee)
অন্যদিকে, দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু জয় নয়, বড় ব্যবধানে জয়ের লক্ষ্য স্থির করার নির্দেশ দেন। ভবানীপুরে উল্লেখযোগ্য ব্যবধানে জেতার জন্য প্রত্যেক কর্মীকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে, আত্মতুষ্টির কোনও জায়গা নেই-প্রত্যেককে নিজের এলাকায় বাড়তি ভোট নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: TMC: ঝাঁটা-লাঠির প্রতিবাদ থেকে তৃণমূলের পতাকা, সন্দেশখালিতে বদলের হাওয়া বইছে
শাসক ও বিরোধী টক্কর
এদিকে বিরোধী শিবিরও পিছিয়ে নেই। ভবানীপুরে লড়াইকে কেন্দ্র করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, নির্দিষ্ট ব্যবধানে জয় তাঁর পক্ষেই যাবে। সব মিলিয়ে, একদিকে প্রশাসনিক নিয়ম মেনে পদত্যাগ, অন্যদিকে জোরদার প্রচার-দুই মিলিয়ে ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই তীব্র হচ্ছে। ভবানীপুরকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের এই টক্কর যে আগামী দিনে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।



