Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। সূত্রের খবর, শ্বাসকষ্টজনিত কারণে তার শারীরিক কষ্ট বাড়তে থাকে।
হঠাৎ কী হল? (Sonia Gandhi)
একটি সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার (Sonia Gandhi) রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় কংগ্রেস নেত্রীর। সেই অবস্থায় তাকে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সঙ্গে ছিলেন পুত্র তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। অন্য আরেকটি সূত্র আবার দাবি করছে, রুটিন চেক আপের জন্যই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আরও পড়ুন: Leander Paes: পদ্মে যোগ পেজের! লিয়েন্ডারকে নিয়ে বাড়ছে জল্পনা!
একাধিকবার অসুস্থ
এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন নেত্রী। ৭৯ বছর বয়সের জন্মদিনেও অসুস্থই ছিলেন তিনি। তাছাড়া শিমলায় মেয়ে প্রিয়াঙ্কার কাছে বেড়াতে গিয়েও তিনি অসুস্থ হয়েছিলেন। শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে আবারও ভর্তি করা হয়। তাছাড়া পরপর দু’বার কোভিড-এর সংক্রমণও কাবু করেছে তাকে।

এর সঙ্গে বয়সজনিত অসুস্থতা তো আছেই। বছর তিনেক ধরে দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালেই বেশিরভাগ সময় কাটছে তার। তবুও পরিষদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকায় কাজ করে গেছেন সোনিয়া গান্ধী। বর্তমানে অনুরাগীরা সকলেই তার সুস্থতা কামনা করছে।



