Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে এসআইআর (SIR)-এর কাজ। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই নিবিড় সংশোধন নিয়ে নিজের ক্ষোভ ফের একবার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রশ্ন তুললেন এত তড়িঘড়ি কেন এই সংশোধনের কাজ হচ্ছে?
‘নোটবন্দির মতই ভোটবন্দি’(SIR)
মুখ্যমন্ত্রী এদিন কড়া সমালোচনায় বিদ্ধ করলেন কেন্দ্রীয় (SIR) সরকারকে। তাঁর দাবি নোটবন্দির মতই এসআইআর-এর মাধ্যমে ভোটবন্দি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজ্যে সুপার এমার্জেন্সি তৈরির চেষ্টা হচ্ছে বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়।
‘কেন এত মানুষের প্রাণ যাবে?’ (SIR)
এসআইআর আতঙ্কে রাজ্যে একাধিক মানুষের (SIR) প্রাণ গিয়েছে। সেই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, কেন এত মানুষের প্রাণ যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ভোটের নামে ঘোঁট করবে বিজেপি।
‘কেন এত অল্প সময়ে এসআইআর?’
উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন কেন এত অল্প সময়ে নির্বাচনমুখী রাজ্যগুলিতে এসআইআর ঘোষণা করা হল? তিনি বলেন ভোটের আগে সম্পূর্ণ প্রক্রিয়া করে ওঠা সম্ভব নয়। অন্তত দুবছর প্রক্রিয়ার জন্য সময় দিতে হত বলেও দাবি করেন মমতা।

‘এসআইআর-এর নামে সুপার এমার্জেন্সি’
বিএলও-দের সমস্যা নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে গলা চড়ান মমতা। তিনি বলেন একসঙ্গে দুটি কাজ করতে হচ্ছে বিএলও-দের। যেটা সম্ভব নয়। এদিনের বৈঠকে বিজেপির দিকে নিশানা করে মমতা দাবি করেন রাজ্যে এসআইআর-এর নামে সুপার এমার্জেন্সি জারির চেষ্টা চলছে।
আরও পড়ুন: CAA: সিএএ আবেদন ১০ দিনে বিবেচনা: কলকাতা হাইকোর্টে জানালেন কেন্দ্রের আইনজীবী
‘আপাতত স্থগিত হোক এসআইআর’
এসআইআর-এর ফর্ম বিলি নিয়ে এদিন গলা চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন তাঁর কাছে খবর আছে রাজ্যে লাখ লাখ ফর্ম বিলি হয়নি। তাঁর দাবি রাজ্যে এসআইআর স্থগিত হয়ে যাওয়াই দরকার। এসআইআর নিয়ে প্রায় প্রথম থেকে সরব মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচনমুখী রাজ্যগুলিতে এসআইআর নিয়ে প্রথম থেকেই গলা তুলেছিলেন মমতা।


