Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যরাতে নির্বাচন কমিশনের (Mamata Banerjee) ওয়েবসাইটে বিভ্রাট ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রাজ্যে। এই ইস্যুতে মাটিগাড়া-নকশালবাড়ির সভা থেকে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, আচমকাই কমিশনের ওয়েবসাইট থেকে ভোটারদের নাম উধাও হয়ে যায়। এমনকি নিজের নাম খুঁজতেও গিয়ে তিনি নাকি ‘বিচারাধীন’ তালিকায় দেখেছেন বলে দাবি করেন।
প্রযুক্তিগত ত্রুটি নাকি কারসাজি? (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিষয়টি শুধু সাধারণ প্রযুক্তিগত (Mamata Banerjee) ত্রুটি নয়, এর পিছনে অন্য কোনও কারসাজি থাকতে পারে। তিনি প্রশ্ন তোলেন, সত্যিই কি এটি হ্যাকিং, নাকি ইচ্ছাকৃতভাবে প্রযুক্তিগত গোলমাল তৈরি করা হয়েছে-তা মানুষের সামনে পরিষ্কার করা উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বৈধ ভোটারও ‘বিচারাধীন’ (Mamata Banerjee)
উল্লেখযোগ্যভাবে, সোমবার গভীর রাতে বিচারাধীন ভোটারদের প্রথম সম্পূরক তালিকা প্রকাশ করে কমিশন। কিন্তু সেই তালিকা প্রকাশের পরেও নানা সমস্যার অভিযোগ সামনে আসে। কোথাও তথ্য দেখা যাচ্ছে না, আবার কোথাও ডাউনলোডে সমস্যা-এই ধরনের একাধিক অভিযোগে জর্জরিত হয় গোটা প্রক্রিয়া। তার মধ্যেই মঙ্গলবার রাতে হঠাৎ দেখা যায়, অনেক বৈধ ভোটারকেও ‘বিচারাধীন’ হিসেবে দেখাচ্ছে ওয়েবসাইট।

আরও পড়ুন: Mamata Banerjee: গ্যাসের আকালে পাগল দুনিয়া! সমাধানের উপায় বাতলে দিলেন দিদি
যদিও নির্বাচন কমিশনের তরফে এটিকে যান্ত্রিক ত্রুটি বলেই ব্যাখ্যা করা হয়েছে, তবুও শাসকদল বিষয়টি নিয়ে সরব হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, যাঁদের নাম বাদ পড়েছে বা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাঁদের পাশে দাঁড়াতে দল প্রস্তুত। প্রয়োজনে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।


