Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে রান্নার গ্যাসের জোগান ও বুকিং ব্যবস্থা (Mamata Banerjee) নিয়ে তৈরি হয়েছে উদ্বেগের পরিস্থিতি। আতঙ্কের কোনও কারণ নেই বলে আশ্বাস দেওয়া হলেও, বুকিংয়ের ব্যবধানে পরিবর্তন আনার সিদ্ধান্ত নতুন করে চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলির সিদ্ধান্ত অনুযায়ী, যেসব গ্রাহক উজ্জ্বলা যোজনার আওতায় পড়েন না এবং যাঁদের দু’টি সিলিন্ডার রয়েছে, তাঁদের ক্ষেত্রে একটি সিলিন্ডার ডেলিভারির পর অন্তত ৩৫ দিন অপেক্ষা করে তবেই পরবর্তী বুকিং করা যাবে।
বিকল্প জ্বালানির খোঁজ (Mamata Banerjee)
এই সিদ্ধান্তে গৃহস্থালির দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব (Mamata Banerjee) পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এর ফলে রান্নার কাজ ব্যাহত হতে পারে এবং বিকল্প জ্বালানির দিকে ঝুঁকতে বাধ্য হবেন সাধারণ মানুষ।
বাড়ানো হল কেরোসিনের বরাদ্দ
এই প্রেক্ষাপটে রাজ্যের মানুষের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ির এক সভা থেকে তিনি কেন্দ্রের নীতির তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্য, এই পরিস্থিতি মানুষকে অতীতের মতো সমস্যার দিনে ফিরিয়ে নিয়ে যেতে পারে। একইসঙ্গে তিনি জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই কেরোসিনের বরাদ্দ বাড়িয়েছে, যাতে সাধারণ মানুষ রান্নার ক্ষেত্রে অন্তত বিকল্প ব্যবস্থা পায়।
আরও পড়ুন: Train Service Dispute: সিঙ্গুরে সমস্যা, তিন ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল!
উল্লেখযোগ্যভাবে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও পড়েছে জ্বালানি সরবরাহে। পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে অতিরিক্ত কেরোসিন বরাদ্দ করেছে। আগে যেখানে নির্দিষ্ট পরিমাণ কেরোসিন দেওয়া হত, এখন তার সঙ্গে আরও বাড়তি বরাদ্দ যুক্ত হয়েছে।


