Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ‘ভোট লুটের চেষ্টা করলে জীবন দিয়ে লড়ব’। ৪ ঘণ্টা পর স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Mamata-Banerjee-1.jpg)
স্ট্রংরুম কেন্দ্রের মমতা (Mamata Banerjee)
বৃহস্পতিবার রাত ৮.১৫ নাগাদ শাখাওয়াত মেমোরিয়ালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ৪ ঘণ্টা স্ট্রংরুম কেন্দ্রের ভিতরেই ছিলেন। সাখাওয়াত স্কুল থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্ট্রংরুমের বাইরেও রাখা হোক একটা সিসি ক্যামেরা, যাতে সাংবাদিকেরা বাইরে বসে সব দেখতে পারেন। স্কুলের বাইরে সাংবাদিকদের বসার ব্যবস্থা করার কথাও বলেছেন। তাঁর দলের যে কর্মীরা পাহারা দেবেন, তাঁদের জন্য শৌচালয় রাখার ব্যবস্থাও করতে বলেন তিনি।
আরও পড়ুন: IMF Economy: IMF-এর রিপোর্টে বিশ্বে আর্থিক বৃদ্ধি কমলেও দ্রুততম বড় অর্থনীতির পথে ভারত
/indian-express-bangla/media/media_files/2026/04/29/mamata-banerjee-on-central-forces-2026-04-29-17-14-39.jpg)
এদিন মুখ্যমন্ত্রী বুথফেরত সমীক্ষা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, বিজেপি আগেই পরিকল্পনা করে মিথ্যা প্রচার করছে, যাতে তৃণমূল কর্মীদের মনোবল নষ্ট হয়। মমতার দাবি, বুধবার দুপুর ১টা ৮ মিনিটেই বিজেপির দফতর থেকে একটি নির্দেশিকা জারি হয়েছিল, যেখানে টাকার বিনিময়ে সংবাদমাধ্যমকে ওই সমীক্ষা দেখানোর জন্য চাপ দেওয়া হয়। তিনি বলেন, শেয়ার বাজারে সম্ভাব্য ধসের বিষয়টি আড়াল করতেই এ ধরনের প্রচার চালানো হচ্ছে।



