Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: দুয়ারে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। পাখির চোখ সিঙ্গুর! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাল্টা সিঙ্গুরে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী২৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। রবিবার সিঙ্গুরের জনসভা থেকে তৃণমূলের ১৫ বছরের শাসনকে ‘মহা জঙ্গলরাজ’ বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৮ তারিখ সেই কটাক্ষের জবাব সিঙ্গুর থেকেই মোদিকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছে রাজনৈতিক মহল।
মুখ্যমন্ত্রীর সফরের আগে সাজ সাজ রব জেলাজুড়ে(Mamata Banerjee)
শুধু সভা নয়, সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের কিস্তি প্রদান করা হবে। মুখ্যমন্ত্রীর সফরের খবর চাউর হতেই সাজ সাজ রব জেলাজুড়ে। শিল্পের কোনও বার্তা দেন কিনা, সেই দিকেই নজর রয়েছে সবার। কোনও বড় ঘোষণা হতে পারে বলেও জল্পনা। সিঙ্গুর বরাবরই পয়মন্ত মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) জন্য। এক সময় এই সিঙ্গুরে দাঁড়িয়ে পরিবর্তনের রূপরেখা এঁকে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে বাংলায় পরিবর্তনের নেপথ্যে ছিল সিঙ্গুর। মমতার হার না মানা আন্দোলনের কাছে পাততাড়ি গুটিয়ে শেষ পর্যন্ত বাংলা ছাড়তে হয়েছিল টাটাদের। ২০১৬ সালের ভোটের পরও সিঙ্গুরে ফিরে গিয়ে সর্ষের বীজ ছড়িয়েছিলেন তৃণমূল নেত্রী। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর কম হয়নি।
আরও পড়ুন: SIR: এসআইআর শুনানির ঝঞ্ঝাট শেষ! নোটিস পেলেও আর অফিসে দৌড়াতে হবে না, বাড়ি বসেই মিলবে সমাধান
সিঙ্গুরের সভা থেকে শিল্প মুখে ‘কুলুপ’ মোদির(Mamata Banerjee)
তবে ১৭ বছর পর সেই সিঙ্গুরে এসে সিঙ্গুরের শিল্প নিয়ে আলাদা করে বিশেষ বার্তা দিতে দেখা যায়নি মোদিকে। ১৮ জানুয়ারি সিঙ্গুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের তুলোধনাও করেছিলেন। তাঁর সাফ কথা, বিজেপির সরকার বাংলায় সিন্ডিকেট ট্যাক্স ও মাফিয়ারাজ সম্পূর্ণভাবে নির্মূল করবে। তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই শিল্প ও বিনিয়োগ বাংলায় আসবে। এটা মোদীর গ্যারান্টি।” এবার মোদির পাল্টা সিঙ্গুরে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সিঙ্গুর থেকে মমতা গিয়ে কী বার্তা দেন সেটাই এখন দেখার।
আরও পড়ুন: Kolkata Temperature Rise: মাঘের শুরুতেই উধাও শীত! হু হু করে বাড়ছে পারদ, কী জানাল আবহাওয়া দফতর?


