Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) (Mamata On SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী জানান, কমিশনের এই প্রক্রিয়া “ভুলভাল” হচ্ছে এবং জনগণের সঙ্গে অসঙ্গতি তৈরি করছে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ (Mamata On SIR)
মুখ্যমন্ত্রী (Mamata On SIR) অভিযোগ করেছেন যে, কমিশন জীবিতদের মৃত দেখাচ্ছে এবং বয়োজ্যেষ্ঠদের নাকের নল দিয়ে যাচাই করছে। আরও উল্লেখ করেন, এই কাজের জন্য কমিশন বিজেপির আইটি সেলকে দিয়ে একটি অ্যাপ তৈরি করেছে। তিনি বলেন, “এসব কার্যক্রম অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক।”

জ্ঞানেশ কুমারকে তৃতীয়বার চিঠি (Mamata On SIR)
এর আগে সোমবারও গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী (Mamata On SIR) জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ার নানা অনিয়ম নিয়ে তিনি দেশটির মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তৃতীয়বার চিঠি দিয়েছেন। এছাড়া তিনি জানিয়েছেন, তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং প্রয়োজনে সাধারণ মানুষের হয়ে নিজের ব্যক্তিগত অধিকার ও দায়িত্বে আদালতে বক্তব্য দেবেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমরাও আইনের সাহায্য নিচ্ছি। কোর্ট খোলার পর আমরা আদালতে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যে ভাবে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে আদালতে যাব। প্রয়োজনে নিজে অনুমতি নিয়ে সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করব। আমি আমার কথা বলব। চোখে আঙুল দিয়ে দেখাব, তৃণমূল স্তরে কী হচ্ছে এবং মানুষকে কিভাবে হেনস্থা করা হচ্ছে।”

আরও পড়ুন: Debolina Nandy: স্বামী প্রবাহ নয়, ঘুমের ওষুধ খেয়ে কাকে মেসেজ দেবলীনার?
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য দেশজুড়ে নির্বাচনী প্রক্রিয়া ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসআইআর নিয়ে সরব হয়ে তৃণমূলের এই পদক্ষেপ ভোটারদের আস্থা ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার প্রশ্নকে সামনে এনেছে।


