Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ৯ মাস মহাকাশে কাটানোর পর অবশেষে বুধবার পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams),বুচ উইলমোররা। তাঁদের সাফল্যে গর্বিত বিশ্ববাসী। এবার বিধানসভায় দাঁড়িয়ে সুনীতা উইলিয়ামসকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি মহাশূন্য থেকে সুনীতার প্রত্যাবর্তনে শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
সুনীতাদের শুভেচ্ছাবার্তা মমতার (Mamata Banerjee)
দীর্ঘ অপেক্ষার পর বুধবার ভোরেই পৃথিবীতে ফিরেছেন নাসার দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। তাঁদের সফল প্রত্যাবর্তনে বিশ্বজুড়ে স্বস্তি আর আনন্দের আবহ। তার উপর সুনীতা ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তাঁকে ঘিরে ভারতে বিশেষ করে গুজরাটে চড়েছে উচ্ছ্বাসের পারদ। ভারতীয় বংশোদ্ভূত সুনিতার মহান কীর্তিতে আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রীও । সুনীতারা ফিরে আসার পরেই নিজের এক্স হ্যান্ডলে অভিনন্দনবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
পরে বিধানসভাতেও মমতা (Mamata Banerjee) বলেন, ‘‘বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়মসকে কৃতজ্ঞতা। তাঁরা অনেক যন্ত্রণা সহ্য করেছেন। উদ্ধারকারী দলকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কল্পনা চাওলাও গিয়েছিলেন। ফিরতে পারেননি। স্পেস সায়েন্স নিয়ে আমার পড়াশোনা আছে। আমরা দেখি প্লেন খারাপ হলে ফিরে আসে। এই মহাকাশযানেরও কিছু গোলমাল হয়েছিল বলে শুনেছি। এটায় আসলে অগ্নিকাণ্ড হত। কল্পনা চাওলাদের যেটা হয়েছিল। সেই জন্য এতগুলো মাস তাঁদের মহাকাশে আটকে থাকতে হল।’’
আরও পড়ুন : West Bengal: ভাগ হল কাজের দায়িত্ব, দায়িত্ব ভাগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নগরোন্নয়ন দফতর
সুনীতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি (Mamata Banerjee)
সুনীতাদের খোঁজখবর নিতেন বলেও জানিয়েছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথা, “মানসিক যন্ত্রণায় ওদের এক-একটা দিন গিয়েছে। টর্নেডো গিয়েছে মনের উপর দিয়ে। রোজ খবর নিতাম, কী অবস্থা। দেখলাম দুটো দেশ এগিয়ে এসে নাসাকে সাহায্য করল। ফ্লোরিডায় তারা অবতরণ করেছে। তাদের অভিনন্দন জানাচ্ছি।” মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন , ‘‘সুনীতা ভারতের মেয়ে। তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে। তাঁরা যাতে ভাল করে কাজ করতে পারেন, তাই এই মহাসম্মানের দাবি জানাচ্ছি।’’
আরও পড়ুন : WB Police: খালি রাজ্য পুলিশের একাধিক পদ, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ!
গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। কথা ছিল আট দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন তাঁরা। মূলত অতিথি হয়েই মহাকাশে গিয়েছিলেন সুনীতারা। কিন্তু তখনও কেউ ভাবেননি আট দিনের সফর শেষ হবে ন’মাসে! মহাকাশযানে ত্রুটি দেখা দেওয়ায় বার বার পিছোতে থাকে সুনীতাদের পৃথিবীতে ফেরার তারিখ। ২৮৬ দিন কাটিয়ে অবশেষে বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) সুনীতারা পৃথিবীতে ফেরেন।


