Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিবাহবিচ্ছেদ মানেই কি (Man Bathe in Milk) কেবল কান্না, হতাশা বা মানসিক অবসাদ? অসমের এক যুবক যেন একেবারে উল্টো ছবি দেখালেন! স্ত্রীর সঙ্গে সম্পর্কের আইনত ইতি টানার পর, এক অভিনব কায়দায় নিজের ‘মুক্তি’ উদ্যাপন করলেন তিনি।
দুধ নিজের মাথায় ঢেলে স্নান (Man Bathe in Milk)
নলবাড়ি জেলার বাসিন্দা মানিক আলি নামের ওই যুবক (Man Bathe in Milk) বিবাহবিচ্ছেদের পর নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে একের পর এক বালতি দুধ নিজের মাথায় ঢেলে স্নান করেন। গোটা ঘটনা তিনি নিজেই ক্যামেরাবন্দি করেন এবং তা সমাজমাধ্যমে পোস্ট করেন। সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে নানা প্ল্যাটফর্মে।
মুখে স্বস্তির হাসি (Man Bathe in Milk)
ভিডিওটিতে দেখা যাচ্ছে, মানিক হাতে একটি বালতি (Man Bathe in Milk) ধরে রয়েছেন। পাশে রাখা রয়েছে আরও তিনটি বালতি ভর্তি দুধ। তিনি একে একে চার বালতির দুধ নিজের শরীরে ঢেলে দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, “অবশেষে, আজ থেকে আমি মুক্ত!” মুখে স্বস্তির হাসি, চোখে যেন নতুন জীবনের উচ্ছ্বাস।
ক্রমাগত অশান্তির পর বিচ্ছেদের সিদ্ধান্ত
এই ঘটনার জেরে সমাজমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। অনেকেই মানিকের এই আচরণকে ‘অতিরিক্ত নাটকীয়তা’ বলে মনে করলেও, কেউ কেউ বলেছেন দীর্ঘদিনের মানসিক চাপের পর এমন রকমের অভিব্যক্তি অসহনীয় কিছু নয়। মানিকের বক্তব্য থেকে জানা যায়, তার স্ত্রী একাধিকবার ‘অন্যত্র’ পালিয়ে গিয়েছিলেন। পরিবারের মান-সম্মান ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি এত দিন চুপ ছিলেন। কিন্তু বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি ও ক্রমাগত অশান্তির পর তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
এই বিচ্ছেদ মানিকের কাছে এক রকম মুক্তি
প্রতিবেশীদের কথাতেও উঠে এসেছে একই তথ্য। স্থানীয়দের দাবি, মানিকের স্ত্রী অন্তত দু’বার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে পরিবারে বহুবার বিবাদ তৈরি হয়েছিল। সেই কারণেই এই বিচ্ছেদ মানিকের কাছে এক রকম মুক্তি হিসেবেই এসেছে বলে মত অনেকের।
অনেকেই বিস্মিত
যদিও এই ‘দুধস্নান’ উদ্যাপন অনেককেই বিস্মিত করেছে, আবার কেউ একে রসিকতার চোখেও দেখছেন। সামাজিকভাবে এটি কতটা গ্রহণযোগ্য, সে প্রশ্নও উঠছে। তবে মানিকের স্পষ্ট বার্তা, “এটা আমার জীবন, আমি চাই যেমনভাবে খুশি নিজের স্বাধীনতাকে স্বাগত জানাতে।”
আরও পড়ুন: Thyroid Food Plan: খাবার পাতে এসব থাকলে, থাইরয়েড পালাবে দূরে…
এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বিবাহবিচ্ছেদ মানেই ভেঙে পড়া নয়, কারও কারও কাছে সেটি নতুন জীবনের শুরু। আর সেই শুরুর রূপ কী হবে, তা নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তির ওপর।


