Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পরিচালক রামগোপাল ভার্মার (Ram Gopal Varma) ছবি মানে হরর মুভির কথাই প্রথম মাথায় আসে। সম্প্রতি বলিউডের খ্যাতনামা পরিচালক রামগোপাল ভার্মা (Ram Gopal Varma) এবং অভিনেতা মনোজ বাজপেয়ীর ( Manoj Bajpayee) নতুন সিনেমার মোশন পোস্টার সামনে এসেছে। কিন্তু পোস্টারটি সামনে আসার পর থেকেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। কী কারনে বিতর্ক ? তবে কী ছবির মোশন পোস্টার পছন্দ নয় ?

কী দেখা গিয়েছে পোস্টারে? (Manoj Bajpayee)
ছবিটি হরর কমেডি ঘরানার। যেখানে মনোজ বাজপেয়ীকে ( Manoj Bajpayee) পুলিশের চরিত্রের দেখা যাবে। মোশন পোস্টারে বাজপেয়ীকে পুলিশ ইউনিফর্মে ভুতের শিশুকে কোলে নিয়ে ভয় পেতে দেখা গিয়েছে। দৃশ্যটি আতঙ্ক ও রহস্য সৃষ্টি করেছে। যেখানে লেখা ,’আমি তোমাকে দেখছি’, পোস্টারে ট্যাগ লাইনে লেখা,’ তুমি এরেস্ট করতে পারবে না মৃতকে।’ ‘যখন আমরা ভয় পাই, তখন আমরা পুলিশের কাছে ছুটে যাই। কিন্তু যখন পুলিশ ভয় পায়, তখন পুলিশ কোথায় ছুটবে। ‘ এই চিন্তা থেকেই সিনেমার কাহিনী গড়ে তোলা হয়েছে। জেনেলিয়া দেশমুখকে ( Genelia) অভিনয় করতে দেখা যাবে ছবিতে।

কী কারনে সমালোচনা? (Manoj Bajpayee)
তবে ছবিটি যতটা না আগ্রহ বাড়িয়েছে, তার থেকে বেশি সমালোচনার সৃষ্টি করেছে। যেহেতু মোশন পোস্টারটি এআই দিয়ে তৈরি। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন প্রতিভাবান অভিনেতা এবং খ্যাতনামা পরিচালক যখন একটি ছবি তৈরি করছেন, তবে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কেন করা হচ্ছে। তাঁরা মানবশিল্পী ও ফটোগ্রাফির ব্যবহারের পরিবর্তে এআই এর ব্যবহার কেন করছেন? অনেকেই মনে করছেন ,এআই সঠিক ভাবে ব্যবহৃত না হলে তা হাস্যকর হয়ে দাঁড়ায়।

কী মনে করছেন সমালোচকরা? (Manoj Bajpayee)
এক নেটিজেন মন্তব্য করেন, “একজন দক্ষ অভিনেতার নিজের সিনেমার পোস্টার যদি এ আইডি তৈরি হয়, দর্শকের কাছে এটি অপমান হয়ে দাঁড়ায় ।” অন্য একজন মন্তব্য করেন,”যদি প্রোমো বানানোর সময় এতটা অলসতা থাকে তাহলে ছবির মান নিয়ে সন্দেহ প্রকাশ পায়।”
আরও পড়ুন: World Cup: BCCI-এর জোড়া ঘোষণা, মেয়েদের ODI দলে জায়গা হলো না তারকা ব্যাটারের
অনেকদিন পর একসাথে
সব মিলিয়ে ‘স্টেশনে মে ভূত’ ছবির মোশন পোস্টার যতটা না আগ্রহ বাড়িয়েছে, এআই ব্যবহার করে ততটাই সমালোচনার মুখে পড়েছে। দর্শকরা আশা করছেন , সিনেমার মূল কনটেন্ট যেন এআই নির্ভর না হয়। বরং সত্যিকারের অভিনয় ও নির্মাণশৈলীতে ভরপুর হলে ছবিটি আরও দর্শকের মনে জায়গা করে নিতে পারবে। অবশ্য অনেকেই ভীষণ খুশি, রামগোপাল ভার্মা ও মনোজ বাজপেয়ী অনেকদিন পর একসাথে কাজ নিয়ে ফিরছেন বলে।



