Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের ব্যাটিং কোচ দুশখাতে বলেছিলেন, রোহিত যথেষ্ট ম্যাচ অনুশীলন ছাড়াই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলতে নেমেছেন (Manoj Tiwary)।
তোপের মুখে গম্ভীরের ডেপুটি (Manoj Tiwary)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারের পর ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতের সাম্প্রতিক মন্তব্যের জন্য তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। দুশখাতে বলেছিলেন রোহিত যথেষ্ট ম্যাচ অনুশীলন ছাড়া নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেছেন। দুই ম্যাচে রোহিতের স্কোর ২৬ ও ২৪ (Manoj Tiwary)।
তবে এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি অর্ধশতরান ও একটি সেঞ্চুরি করে সিরিজের সেরা প্লেয়ার হিসেবে পুরস্কার জিতেছিলেন। সেই ছন্দ অব্যাহত ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে ভাল শুরু করেও সেটা বড় রূপ পায়নি।
দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে হারের পর দুশখাতে আবারও বলেন, পর্যাপ্ত ম্যাচ অনুশীলনের অভাবই হয়তো রোহিতের এই ব্যর্থতার কারণ। গত মাসে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফির প্রথম দুই ম্যাচ খেলেছিলেন রোহিত আর সেই টুর্নামেন্টেও দুই ম্যাচে একটি শতরান করেন।

আরও পড়ুন: Gen Z Anxiety: বিছানায় ‘সফল’ হবার চিন্তা, পুরুষাঙ্গের আকার নিয়ে আশঙ্কায় জেনজি সমাজ!
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ‘সম্মান রেখেই আমি বলতে চাই, রায়ান টেন দুশখাতে আমার সঙ্গে চার বছর কেকেআরে ছিলেন। নিঃসন্দেহে তিনি একজন ভাল মানুষ, কিন্তু যে ভাবে মন্তব্য করেছেন, আমার মনে হয় তাঁর ভেবে বলা উচিত ছিল। তিনি নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, কিন্তু তাঁর রেকর্ড যদি দেখেন, আমি সম্মান রেখেই বলছি, তা রোহিত যা অর্জন করেছেন তার ৫ শতাংশও নয়। রোহিত শুধু ব্যাটার হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও যা করেছেন, তার সঙ্গে তুলনা চলে না।’
মনোজ আরও বলেন, ‘রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে দেশকে গর্বিত করেছেন। এর পরেও এ ভাবে কথা বলা, তাও যখন তিনি দলের অংশ, ম্যানেজমেন্টের সদস্য হয়ে নিজের খেলোয়াড়কে এ ভাবে বলা মানে প্লেয়ারের মনোবল ভেঙে দেওয়া। আমি জানি না কেন তিনি এমন বলেছেন। ওঁকে এটা নিয়ে ভাবতে হবে। আমার মনে হয়, এমন মন্তব্য আর করা উচিত নয় (Manoj Tiwary)।’


