Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই সপ্তাহের টানা পতনের মধ্যেও এই পাঁচ স্টকে ভরসা রাখছেন বিশেষজ্ঞারা (Stock Market)।
মন্দার বাজারে আশার আলো (Stock Market)
গোটা সপ্তাহ জুড়ে পতন দেখেছে শেয়ার মার্কেট। সেই ধারা এই সপ্তাহেও পাল্টায় নিই। চারদিনে শেষ পাঁচ সেশনে পতনের ধারা চিন্তায় রেখেছে লগ্নিকারীদের। এই সপ্তাহে গত ৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে শেয়ার বাজারে (Stock Market)।
শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ৫৫৬ পয়েন্ট কমে রয়েছে ৮১,৮৯০ পয়েন্টে। ১৬৬ পয়েন্ট কমে নিফটি৫০ রয়েছে ২৪,৮৯০ পয়েন্টে। অধিকাংশ সেক্টরাল ইনডেক্সের পতন দেখা গেছে বৃহস্পতিবার। শুক্রবারের শেষ ট্রেডিং হওয়ার আগেই বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। সেই পরিস্থিতির মধ্যে বিশেষজ্ঞারা পরামর্শ দিচ্ছেন এই পাঁচ স্টকে নজর রাখতে।
ভারতীয় হেক্সাকম লিমিটেড
ভারতীয় হেক্সাকম লিমিটেডের শেয়ারের দাম এখন ১ হাজার ৭২৭ টাকা। এই শেয়ারের টার্গেট প্রাইস ১ হাজার ৮৪৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৬৭০ টাকা (Stock Market)।
নেটওয়েব টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড
বিশেষজ্ঞদের মতে এই সংস্থার স্টকের নজর রাখতে পারেন। এই সংস্থার স্টকের দাম এখন ৩ হাজার ৬১৩ টাকা। এই স্টকের টার্গেট প্রাইস ৩ হাজার ৮৪০ টাকা এবং স্টপ লস ৩ হাজার ৫০০ টাকা।
ফিনোলেক্স কেবলস লিমিটেড
এই স্টক নিয়েও আশার আলো দেখছেন বাজার বিশেষজ্ঞারা। এখন এই সংস্থার স্টকের দাম ৮২০ টাকা। টার্গেট প্রাইস ৮৪০ টাকা এবং স্টপ লস ৮১০ টাকা।
বিক্রম সোলার লিমিটেড
আইপিওর মাধ্যমে শেয়ার গত সপ্তাহে শেয়ার বাজারে লিস্টেড হয়েছে এই সংস্থার স্টক। এখন এই সংস্থার শেয়ারের দাম ৩৩৪ টাকা। বিক্রম সোলার লিমিটেড স্টকের টার্গেট প্রাইস ৩৫৫ টাকা এবং স্টপ লস ৩২৬ টাকা।

আরও পড়ুন: Pharma Stocks Crash: ট্রাম্পের শুল্ক ঘোষণায় ধাক্কা খেয়েছে ভারতীয় ফার্মা শেয়ার, রপ্তানিতে উদ্বেগ
জিআরএম ওভারসিজ লিমিটেড
এই কোম্পানির স্টক নিয়েও আশাবাদী মার্কেট বিশেষজ্ঞারা। জিআরএম ওভারসিজ লিমিটেডের শেয়ার দর এখন ৩৭১ টাকা। এই সংস্থার স্টকের টার্গেট প্রাইস ৩৯২ টাকা এবং স্টপ লস ৩৬৩ টাকা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


